Bengal Liberty : নেপালের ভয়াবহ হড়পা বান বিপর্যয়ে পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক (Nepal Flash Flood)। প্রথমে বিদেশি সাহায্য নিতে অস্বীকার করলেও শেষ পর্যন্ত আন্তর্জাতিক চাপের মুখে অবস্থান বদলেছে কাঠমান্ডু। নেপালের অনুরোধে এবার উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তুতি শুরু করেছে ভারত। তবে সরাসরি মূল দল নয়, প্রথমে পরিস্থিতি খতিয়ে দেখতে রেকি দল পাঠাবে নয়াদিল্লি। তাদের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী উদ্ধার অভিযান চালানো হবে (Nepal Flash Flood)।

নেপালের অনুরোধে প্রথমে যাবে রেকি দল (Nepal Flash Flood)
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সবাল জানিয়েছেন, নেপালের অনুরোধেই ভারত উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তবে তার আগে একটি পরিস্থিতি-পর্যবেক্ষণকারী বা রেকি দল নেপালে যাবে। সেই দল বিপর্যস্ত এলাকাগুলির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবে এবং উদ্ধারকাজে ঠিক কী ধরনের সরঞ্জাম ও কতটা প্রস্তুতি প্রয়োজন, তা নির্ধারণ করবে।রণধীরের কথায়, “নেপালের অনুরোধে আমরা সেখানে একটা উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। তার জন্য আগে নেপালে যাবে একটি পরিস্থিতি-পর্যবেক্ষণকারী (রেকি) দল। তারা গিয়ে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবে। কী কী সরঞ্জাম দরকার হবে, খতিয়ে দেখা হবে।” রেকি দলের রিপোর্ট পাওয়ার পরই মূল উদ্ধারকারী দল নেপালের উদ্দেশে রওনা দেবে। পাশাপাশি নেপালে একটি মেডিক্যাল টিম পাঠানোরও প্রস্তুতি নিচ্ছে ভারত।

বিচ্ছিন্ন এলাকায় বেইলি ব্রিজ তৈরির প্রস্তাব (Nepal Flash Flood)
হড়পা বানের প্রবল স্রোতে নেপালের একাধিক এলাকার যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। বহু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন জনপদ। ফলে উদ্ধারকারী দল এবং ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়াই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ও বিচ্ছিন্ন এলাকাগুলির সঙ্গে দ্রুত যোগাযোগ ফেরাতে বেইলি ব্রিজ তৈরির প্রস্তাব দিয়েছে ভারত। অস্থায়ী এই সেতু দ্রুত নির্মাণ করে দুর্গম ও বিচ্ছিন্ন এলাকাগুলিতে যাতায়াতের পথ খুলে দেওয়ার চেষ্টা করা হবে। অর্থাৎ শুধু উদ্ধারকাজ নয়, বিপর্যয়ের পর যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারেও নেপালের পাশে দাঁড়াতে চাইছে নয়াদিল্লি।
আরও খবর

উদ্বেগ ৩২০ ভারতীয়কে নিয়ে (Nepal Flash Flood)
গত বুধবার সকালে নেপালের রাসুয়া জেলার ভোটেকোশী নদীতে আচমকাই হড়পা বান আসে। মুহূর্তের মধ্যে কাদামাটি ও জলের প্রবল স্রোত ভাসিয়ে নিয়ে যায় ঘরবাড়ি, রাস্তাঘাট, গাড়ি-সহ বিস্তীর্ণ এলাকার সম্পত্তি। প্রাণ হারান বহু মানুষ। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৬২৬। তবে বহু মানুষ এখনও নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই বিপর্যয়ের পর নেপালে আটকে পড়া ভারতীয়দের নিয়েও উদ্বেগ বাড়ছে। এখনও পর্যন্ত ৩২০ জন ভারতীয়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পাশাপাশি প্রায় ১০০ জন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরও খোঁজ মিলছে না। তাঁদের অধিকাংশই কৈলাস-মানস সরোবর দর্শনে যাওয়া পর্যটক বলে জানা গিয়েছে।
বিপর্যয়ের পর প্রথমে বিদেশি উদ্ধারকারী দল নেওয়া হবে না বলে জানিয়েছিল নেপাল। নিজেদের সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের উপরেই ভরসা রেখেছিল কাঠমান্ডু। কিন্তু বিপর্যয়ের ভয়াবহতা এবং বিভিন্ন দেশের নাগরিক নিখোঁজ থাকায় আন্তর্জাতিক মহল থেকে বিদেশি সাহায্য গ্রহণের জন্য চাপ বাড়তে থাকে। ভারত ছাড়াও চিন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ব্রিটেন, আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়া-সহ একাধিক দেশ নেপালকে সাহায্যের প্রস্তাব দেয়। শেষ পর্যন্ত সেই সাহায্য গ্রহণে রাজি হয়েছে নেপাল। আর তার পরেই উদ্ধার ও চিকিৎসা পরিষেবায় হাত বাড়িয়ে দিয়েছে ভারত।
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/29/nepal-2/


