ISRO: ইসরোর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ! চেয়ারম্যানকে চিঠি ৯ কর্মী সংগঠনের

Bengal Liberty

মহাকাশ গবেষণা ও উৎক্ষেপণ ক্ষেত্রে ক্রমশ বেসরকারি সংস্থা অংশ নিচ্ছে (ISRO)। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ সংস্থার কর্মীদের একাংশের। মহাকাশ গবেষণার বেসরকারিকরণ নিয়ে সরকারের নীতি কী, ভবিষ্যতে ইসরোতে কর্মী নিয়োগ হবে কি না এবং বর্তমানে কর্মরত কর্মীদের ভবিষ্যৎ কী – একাধিক প্রশ্ন তুলে ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণনকে চিঠি দিয়েছে ন’টি কর্মী সংগঠন।

৪ সেপ্টেম্বর চেয়ারম্যান তথা ডিপার্টমেন্ট অফ স্পেসের সচিব ভি নারায়ণনকে চিঠি দেয় সংস্থার কর্মীরা। সংগঠনগুলির মধ্যে রয়েছে ইসরো স্টাফ অ্যাসোসিয়েশন, সার এমপ্লয়ী অ্যাসোসিয়েশন সহ ন’টি সংগঠন।

ISRO | Several ISRO employees write to chairman amid privatisation push  dgtl - Anandabazar

চেয়ারম্যানকে চিঠি কর্মী সংগঠনের

সূত্রের খবর, ইন-স্পেস এর চেয়ারম্যান পবনকুমার গোয়েঙ্কার সাম্প্রতিক একটি মন্তব্য থেকেই কর্মীদের এই উদ্বেগের সূত্রপাত। একটি কর্মসূচিতে তিনি জানিয়েছিলেন, ভবিষ্যতে ইসরো আর উৎক্ষেপণ যান তৈরি করবে না। বেসরকারি সংস্থা বা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি সেই দায়িত্ব নেবে এবং ইসরো প্রযুক্তি হস্তান্তর করবে। ইতিমধ্যেই এসএসএলভি এর প্রযুক্তি ও উৎপাদনের স্বত্ব হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডকে দেওয়া হয়েছে। পরবর্তী ধাপে PSLV এবং LVM-3-এর প্রযুক্তি ও উৎপাদনের অধিকারও হস্তান্তরের পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement
Advertisement

ইন-স্পেস চেয়ারম্যানের তথ্য অনুসারে, বেসরকারি সংস্থাগুলিকে ইতিমধ্যেই প্রায় ১২০ ধরনের প্রযুক্তি হস্তান্তর করেছে ইসরো। কর্মী সংগঠনগুলির অভিযোগ, এই নীতি নিয়ে কর্মীদের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি। উৎক্ষেপণ যান ও উপগ্রহ তৈরির মতো গুরুত্বপূর্ণ কাজ থেকে ইসরো সরে গেলে সংস্থার কৌশলগত সক্ষমতা এবং ভবিষ্যৎ ভূমিকা কী হবে, তা নিয়েই উদ্বেগ প্রকাশ করেছেন কর্মীরা। তাঁদের আশঙ্কা, এর ফলে কর্মী এবং তাঁদের পরিবারের মধ্যেও অনিশ্চয়তা তৈরি হচ্ছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury