Bengal Liberty: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করল পুলিশ। অজ্ঞাতপরিচয় অভিযুক্তের বিরুদ্ধে বিএনএস-এর পাঁচটি ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি পঞ্চসায়রের বাসিন্দা। ওই ব্যক্তিকে এখনও চিহ্নিত করা যায়নি। তাঁকে দ্রুত খুঁজের বের করার চেষ্টা চলছে।
ইতিমধ্যেই সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টচার্যের বাড়িতে বসানো হয়েছে পুলিশ পিকেট। বামপন্থী আইনজীবীর বাড়ির পাশে নজরদারি চালাচ্ছে সাদা পোশাকের পুলিশ। বৃহস্পতিবার ভোরবেলায় হামলার ঘটনার পর ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। ইতিমধ্যেই সেখান থেকে তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এর আগেও তাঁর উপর হামলার ঘটনা ঘটেছে। প্রাক্তন এই সাংসদের বাড়ির সামনে এসে কটু কথা বলতে শোনা গিয়েছে। কিন্তু সেই নিয়ে ততটা সরব হতে দেখা যায়নি সিপিএম এই নেতাকে। তবে, তাঁর বাড়িতে হামলার ঘটনায় নড়েচড়ে বসেছেন তিনি। কিন্তু এদিনের ঘটনার পর লাইসেন্সপ্রাপ্ত রিভলভার রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।


