Sacked Four people from Indigo
Bengal Liberty: ইন্ডিগোর বিপর্যয়ের কারন জানতে মরিয়া কেন্দ্র। এই বিপর্যয়ের দায় কার কার,তার তদন্তের জন্য ইতিমধ্যেই চার সদস্যের কমিটি গঠন করেছে উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (DGCA)। এই মর্মে ইন্ডিগোর চার কর্তাকে বরখাস্ত করল ডিজিসিএ। তবে কী কারনে বরখাস্ত করা হল তা স্পষ্ট করা হয়নি ডিজিসিএ-র তরফে। বিমান সংস্থার উড়ান পরিষেবা দেখভালের দায়িত্বে (ফ্লাইট অপারেশন ইনস্পেক্টর) ছিলেন বরখাস্ত করা চার জনকে।
ইন্ডিগো (Indigo) বিপর্যয়ের জন্য ক্ষমা চেয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নায়ডু(Kinjarapu Ram Mohan Naidu) এই বিপর্যয়ের সাথে জড়িত ব্যক্তিদের কঠোর এবং যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পাশাপশি ডিজিসিএ(DGCA) তদন্তের আওতায় আনা হবে বলে জানান বিমানমন্ত্রী। এমনকি প্রয়োজনে ইন্ডিগোর সিইও পিটার এলবার্সের কোনও গাফিলতি প্রকাশ্যে আসে, তাহলে তাঁকেও বরখাস্ত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। পাশাপশি ভবিষ্যতে যাতে এই ধরনের বিপর্যয় না ঘটে সে বিষয়েও নজরদারি রাখার কথা জানিয়েছেন বিমানমন্ত্রী।
গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইন্ডিগোর একের পর এক উড়ান বাতিল হয়েছে। আগের তুলনায় শুক্রবার পরিস্থিতির বেশ কিছুটা উন্নতি হলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি। বিপর্যয়ের কারন প্রসঙ্গে একাধিকবার প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে বেসরকারি বিমান সংস্থাকে। এই সঙ্কটে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। তবে এই বিপর্যয়ের মূল কারণ খুঁজে বার করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
তদন্তের জন্য ইন্ডিগোর সিইও পিটার এলবার্সকে বুধবার নোটিস পাঠানো হয় কমিটির সামনে হাজিরা দেওয়ার জন্য। নির্দেশ মতো বৃহস্পতিবার তিনি হাজিরা দেন। পরবর্তীতে শুক্রবারও তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তার আগেই ইন্ডিগোর বিমান পরিচালনার তদারকির দায়িত্বে থাকা চার কর্তাকে বরখাস্ত করল ডিজিসিএ।
প্রসঙ্গত, (Indigo)
পরিষেবার দিক থেকে ভারতে অন্যতম বৃহৎ বিমানসংস্থা ইন্ডিগো। প্রতিদিন উড়ানের সংখ্যা ২৩০০টি। গত ১ ডিসেম্বর থেকে বিপর্যস্ত ইন্ডিগোর উড়ান পরিষেবা। ইন্ডিগোর এই বিপর্যয়ের জেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাজার হাজার যাত্রী। মঙ্গলবার ইন্ডিগোর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করেছে ডিজিসিএ। তবে বিমানমন্ত্রী নায়ডু জানান, ডিজিসিএ-কেও তদন্তের আওতায় আনা হবে। ডিজিসিএ- এর প্রতিটি পদক্ষেপ খতিয়ে দেখার নির্দেশও দিয়েছেন তিনি।

