Weather Alert
Rainy Weather Alert

মহালয়ায় বৃষ্টির ভ্রুকুটি, কেমন থাকবে বাংলার আবহাওয়া?

Weather Alert
Weather Alert

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা এবং পূর্ব মেদিনীপুরে। এই জেলাগুলিতে বৃষ্টির পরিস্থিতি নিয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোথাও কোথাও বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ দেখা যেতে পারে। ফলে মহালয়ার দিনে বাইরে বেরোনোর পরিকল্পনা থাকলে আবহাওয়ার দিকে নজর রাখা জরুরি। তবে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। আবহাওয়া দফতরের ইঙ্গিত, আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে রাজ্যের কিছু এলাকায় ফের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর-উত্তরবঙ্গের আটটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

কিছু এলাকায় আকাশ মেঘলা থাকার পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে উত্তরবঙ্গের বাসিন্দাদেরও আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। সব মিলিয়ে মহালয়ার দিন রাজ্যের দুই প্রান্তেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা না থাকলেও আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপের গতিপ্রকৃতির উপর নজর রাখছে আবহাওয়া দফতর।

Deepshika Mondal
Deepshika Mondal

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।