Abhishek Banerjee
Abhishek Banerjee

অভিষেকের বাড়িতে ফের পুলিশ

Bengal liberty: ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গেল পুলিশ। ক্যামাক স্ট্রিটের অফিসে বিল বোর্ড ভাঙাকে কেন্দ্র করে যে গন্ডগোল হয়, সেই বিষয়ে আজ দুপুরে নোটিশ দিতে যায় পুলিশ। এর আগেও এই একই বিষয়ে নোটিশ দিতে পুলিশ অভিষেকের বাড়িতে গিয়েছিল। কিন্তু সেই সময় অভিষেক ছিলেন না। তাই এদিন ফের পুলিশকে যেতে হয়। গত ৭ অক্টোবর যখন পুলিশ অভিষেকের বাড়িতে গিয়েছিল, তখন বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন ভাইপো। গত ১০ অক্টোবর সকালে দিল্লি থেকে ফেরেন তিনি। তাই এদিন অভিষেকের উপস্থিতিতে শেক্সপিয়ার থানার পুলিশ গেল তাঁর বাড়িতে।
বিলবোর্ড ভাঙা-কাণ্ডে মমতা তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়ানকে ডেকেছিল পুলিশ। তলবে সাড়া দিয়ে ডেরেক গিয়েছিলেন থানায়। শেষ পর্যন্ত অভিষেক পুলিশি তলবে সাড়া দেন কি-না, এখন সেটাই দেখার।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।