Bengal Liberty: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি মেনে আলিমুদ্দিন স্ট্রিটের পুজোর শুভেচ্ছার ফ্লেক্সে শুধু লেখা হল শারদীয়া। শারদোৎসব লেখা হল না।

মহালয়া হয়ে গিয়েছে। পুজোর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। কলকাতা শহরের বিভিন্ন জায়গায় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে ফ্লেক্স পড়তে শুরু করেছে। সম্প্রতি সেরকমই একটি ফ্লেক্স চোখে পড়ল সিপিএমের সদর দফতর আলিমুদ্দিন স্ট্রিটে। সেখানে দুর্গাপুজোর শুভেচ্ছা জানাতে লেখা হল না ‘শারদোৎসব’। লেখা হল শুভ শারদীয়া। এই ধরনের ফ্লেক্স যে বিজেপিকে নিশানা করেই দেওয়া হয়েছে তা নিয়ে সহমত ওয়াকিবহাল মহল।
সম্প্রতি এই নিয়ে বিতর্কের সূত্রপাত বাম বধ নামে একটি ফ্লেক্সকে কেন্দ্র করে। কলকাতার একটি পুজো কমিটি ঠিক করেছে তাঁদের পুজোয় বামেদের কোনো স্টল করতে দেওয়া হবে না। বিষয় নিয়ে পারস্পরিক চাপানউতোর সৃষ্টি হয় সিপিএম ও বিজেপির মধ্যে। পালটা কলকাতার রাস্তায় এর প্রতিবাদে ফ্লেক্স দেখা যায়। এরই মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবেদন করেছিলেন, বামেদের স্টলে শারদোৎসবের বদলে দুর্গোৎসব কথাটা লিখতে হবে।


