Suvendu Adhikari
Suvendu Adhikari

জেলার পুজোর পুজো উদ্বোধন সেরেই ঝটিকা সফরে সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু!

মঙ্গলবার রানাঘাট ৪-এর পল্লি দুর্গা উৎসব কমিটির পুজো মণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। হেলিকপ্টারে হবিবপুরের ছাতিমতলা ময়দানে পৌঁছন তিনি। সেখান থেকে সড়কপথে রানাঘাটের পুজো মণ্ডপে যান মুখ্যমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়-সহ দলের অন্যান্য নেতৃত্ব। পুজো উদ্বোধনের পরই নিজের দিল্লি সফরের কথা জানান শুভেন্দু। তিনি বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে ব্রিকসের একটি ডিনার মিটিং আছে। বিকেলে যাব। রাতেই ফিরে আসব” অর্থাৎ, পুজোর কর্মসূচি সেরেই রাজধানীর উদ্দেশ্যে রওনা দেন তিনি।

অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি বলেন, ” উন্নয়ন তো চলবে কর্মসংস্থানের দ্বার তো উন্মোচিত হবে, মানুষের প্রত্যাশা পুরোন করব।” এ দিন রানাঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিন্দু জাগরণ মঞ্চের বিরিয়ানি নিয়ে বিতর্কিত মন্তব্য সম্পর্কেও প্রশ্নের মুখে পড়েন শুভেন্দু অধিকারী। ‘বিরিয়ানি খান, তবে হিন্দুর দোকান থেকে’-এই মন্তব্য নিয়ে তিনি বলেন, মত প্রকাশের অধিকার সবার আছে। তিনি আরও বলেন, “মত প্রকাশ করছে। আমাদের দেশে বাক স্বাধীনতা রয়েছে। মত প্রকাশের অধিকারও রয়েছে।”

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।