FC Barcelona Vs Galatasaray Preview
FC Barcelona Vs Galatasaray Preview

গালাতাসারায়ের বিরুদ্ধে নামছে বার্সেলোনা! জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে কি ইয়ামালরা?

Bengal Liberty : এক মাসের জমজমাট আন্তর্জাতিক ফুটবলের পর আবারও শুরু হয়েছে ক্লাব ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি আ-র পাশাপাশি ইতিমধ্যেই সূচনা হয়েছে চ্যাম্পিয়ন্স লিগেরও। প্রথম দিনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দ্বিতীয় দিনেও একের পর এক জমজমাট ম্যাচের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। ভারতীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে তুরস্কের শক্তিশালী দল গালাতাসারায়ের মুখোমুখি হতে চলেছে স্প্যানিশ জায়ান্ট এফসি বার্সেলোনা। দুই দলের এই ম্যাচকে কেন্দ্র করে দর্শকদের মধ্যেও উন্মাদনা তৈরি হয়েছে। একদিকে তারকাসমৃদ্ধ অপরাজিত বার্সেলোনা, অন্যদিকে ছন্দহীন গালাতাসারায়। ম্যাচ শুরুর আগে অবশ্যই এগিয়ে থাকবে লামিনে ইয়ামালরা। তবে চ্যাম্পিয়ন্স লিগের মতো প্রতিযোগিতায় যেকোনও ফলাফলই সম্ভব। তার উদাহরণ অতীতেও বহুবার দেখা গিয়েছে।

বার্সেলোনার অবস্থান

লা লিগা হোক কিংবা কোপা দেল রে বা চ্যাম্পিয়ন্স লিগ, এখনও পর্যন্ত কোনও ম্যাচ না হেরেই এগিয়ে চলেছে কাতালানরা। বিশ্বকাপ জয়ের পর থেকেই অন্য ছন্দে দেখা যাচ্ছে বিস্ময়বালক লামিনে ইয়ামালকে। তাঁর সঙ্গে রয়েছেন রাফিনহা ও রোদ্রির মতো যোগ্য সঙ্গীরা। সেই সঙ্গে এল ক্লাসিকোর আগে এই ম্যাচের মধ্য দিয়েই আগামী দিনের গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি সেরে রাখতে মরিয়া হানসি ফ্লিকের দল। নিজেদের অপরাজিত দৌড় অব্যাহত রাখার পাশাপাশি ইউরোপীয় মঞ্চেও নিজেদের আধিপত্য বজায় রাখাই এখন বার্সেলোনার প্রধান লক্ষ্য।

তুরস্কের সুপার লিগে শীর্ষস্থানে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে হারের পর বেশ চাপে রয়েছে গোটা দল। একাধিক খেলোয়াড় চোটের কারণে দলের বাইরে রয়েছেন। তাই শক্তিশালী বার্সেলোনার বিরুদ্ধে গালাতাসারায় কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারে, সেটাই এখন দেখার। প্রতিপক্ষের তারকাখচিত আক্রমণভাগকে সামলানোর পাশাপাশি নিজেদের আক্রমণেও ধার বাড়াতে হবে তুরস্কের ক্লাবটিকে। আবারও কি বার্সেলোনার জয়, নাকি ঘুরে দাঁড়িয়ে চমক দেবে গালাতাসারায়? অপরাজিত বার্সেলোনার জয়ের ধারা অব্যাহত থাকবে, নাকি চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে অঘটন ঘটাবে তুরস্কের ক্লাব? সেই উত্তর পেতে হাইভোল্টেজ ম্যাচের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।