Lionel messi GOAT india trip
Lionel messi GOAT india trip

Lionel messi GOAT india trip:জয় শাহের বিশেষ উপহার! মেসির হাতে ২০২৬ টি-২০ বিশ্বকাপের টিকিট ও সচিনের ‘১০ নম্বর’ জার্সি

Bengal Liberty: ভারতের হায়দরাবাদ ও মুম্বাইয়ের পর এবার দিল্লিতেও নির্বিঘ্নে ও সফলভাবে শেষ হল ফুটবল মহাতারকা লিওনেল মেসির ‘GOAT ট্যুর’ (Lionel messi GOAT india trip) ইভেন্ট। এই অনুষ্ঠানে প্রিয় তারকা ফুটবলারকে কাছ থেকে দেখার সুযোগ পেলেন বিপুল সংখ্যক ভক্ত ও সমর্থকরা। মেসির সঙ্গে ছিলেন তাঁর সতীর্থ লুইস সুয়ারেজ (Luis Suárez) এবং রদ্রিগো দে পল (Rodrigo De Paul)।

উপহার (Lionel messi GOAT india trip)

তবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ইভেন্টে সবচেয়ে বড় চমকটি আসে আইসিসি (ICC)-র চেয়ারম্যান জয় শাহের তরফে। তিনি কিংবদন্তি লিওনেল মেসির (Lionel Messi) হাতে তুলে দেন ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচের একটি প্রতীকী টিকিট। এই ম্যাচে ভারত নামবে USA-র বিরুদ্ধে।

উপহারের পালা এখানেই শেষ হয়নি। জয় শাহ তিন ফুটবলারকেই ভারতীয় ক্রিকেট দলের বর্তমান টি-টোয়েন্টি জার্সি উপহার দেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো— শচীন টেন্ডুলকারের অবসরের পর যে বিখ্যাত ‘১০ নম্বর’ জার্সিটি ভারতীয় ক্রিকেটে কার্যত ‘অবসর’ নিয়েছিল, সেই জার্সিটিই তুলে দেওয়া হয় মেসির হাতে। অন্যদিকে, সুয়ারেজ পান ৯ নম্বর জার্সি এবং দে পল পান ৭ নম্বর জার্সি। এছাড়াও, টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের সই করা একটি বিশেষ ক্রিকেট ব্যাটও মেসিকে উপহার হিসেবে দেওয়া হয়।

ভক্তদের এই ভালোবাসা পেয়ে আপ্লুত মেসি স্টেডিয়াম ছাড়ার আগে বলেন, “ভারতে এসে এই ক’দিনে যে ভালোবাসা পেয়েছি তার জন্য ধন্যবাদ। আমরা আবার একদিন নিশ্চয়ই ফিরব ভারতে।”

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury