Train
Train

ট্রেনের ভিতর মোবাইলে চার্জ নিয়ে কড়াকড়ি রেলের

Bengal Liberty : এবার ট্রেনের ভিতর মোবাইল ফোনে চার্জ দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত নিল রেল। রাতে আর ট্রেনের ভিতর মোবাইলে চার্জ দেওয়া যাবে না। ট্রেনের কামরায় অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৬ অক্টোবর রেলওয়ে বোর্ডের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, ২০১৪ সালের ১৯ জুন নির্দেশিকা জারি করে বলা হয়েছিল, রাত ১১টা থেকে ভোর ৫টা ট্রেনের কামরায় মোবাইলে চার্জিং বন্ধ রাখতে হবে। এবার সেই নির্দেশ বাধ্যতামূলকভাবেই পালন করতে হবে। সম্প্রতি দক্ষিণ পূর্ব রেলের তরফে এমন একটি ঘটনা ঘটেছে যেখানে নির্ধারিত সময় ট্রেনের কর্মীরা চার্জিং পয়েন্ট বন্ধ করেননি।

Train
Train

এরপর চার্জ দেওয়ার সময় এক যাত্রীর পাওয়ার ব্যাঙ্ক থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। তারপরে সেটি বিস্ফোরিত হয়। বড়সড় কোনও অঘটন না ঘটলেও এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য বাধ্যতামূলক ব্যবস্থা নেওয়ার পথে এগোল রেল। এরপর রেলওয়ে বোর্ডের তরফে সমস্ত জোনাল রেলওয়েকে জানিয়ে দেওয়া হয়, ট্রেনের ভিতর রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত চার্জিং পয়েন্ট বন্ধ রাখা নিশ্চিত করতে হবে। কোনওরকম ছাড় দেওয়া যাবে না। এই বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে সুপারভাইসর স্তরে সাপ্রাইজ ভিজিট চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।