Ashwini Vaishnaw
Ashwini Vaishnaw

অর্থনৈতিক বিকাশে মোবাইলে ফোন উৎপাদন বড় ভূমিকা নিচ্ছে, মত কেন্দ্রীয় মন্ত্রীর

Bengal Liberty : ভারতে মোবাইল ফোন উৎপাদন ভালোই হয়েছে। দেশের অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রেও অগ্রনী ভূমিকা নিচ্ছে। বুধবার এমন কথাই জানালেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর মতে, শুধু অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করাই নয়, কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা নিয়েছে।

এদিন রীতিমতো পরিসংখ্যান তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘মোবাইল ফোন উৎপাদন থেকে দেশে ২৫ হাজার কোটি টাকা প্রত্যক্ষ কর আদায় হয়েছে। জিএসটি বাবদ আদায় হয়েছে তিন হাজার কোটি টাকা।’ কর্মসংস্থানের প্রসঙ্গ তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী জানান, ইলেকট্রনিক পণ্য উৎপাদনে যেখানে প্রায় ২৫ লক্ষ মানুষের কর্ম সংস্থান হয়েছে সেখানে মোবাইল ফোন উৎপাদনের ক্ষেত্রে ১২ লক্ষ কর্ম সংস্থান হয়েছে। সরকারি তরফে মোবাইল ফোন উৎপাদন বাড়াতে প্রোডাকশন লিঙ্কট ইনসেনটিভ বা পিএলআই স্কিম চালু করেছিল কেন্দ্র। সেক্ষেত্রে সরকারের তরফে ১৯ হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল। দেশে মোবাইল ফোন উৎপাদন এতটাই বেড়েছে ও এর ফলে প্রত্যক্ষ কর আদায় এতটাই হয়েছে যে সরকারের দেওয়া এই ইনসেনটিভ স্কিমের টাকাও উঠে এসেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

যেভাবে মোবাইল ফোন উৎপাদনের বিকাশ হচ্ছে, তাতে আগামী দিনে সরকার এই বিষয়ে সাহায্যের হাত আরও বাড়িয়ে দেবে বলে জানিয়েছেন মন্ত্রী। গত জুলাই মাসে মোবাইল ফোন ম্যানুফেকচারিং স্কিমে ৬২ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। চলতি বছর থেকে এই স্কিম ২০৩০-৩১ সাল পর্যন্ত চলবে। এই স্কিমের লক্ষ্য হল, দেশে মোবাইল ফোন উৎপাদন বৃদ্ধি করা ও সাপ্লাই চেনকে বাড়ানো। এর ফলে এই সময়ের মধ্যে দেশে ৩৯ লক্ষ কোটি টাকার ফোন উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মসংস্থান হবে ৬০ হাজারের মতো। আগামী দিনে এই প্রকল্প দেশীয় অর্থনীতিতে কিভাবে প্রভাব বিস্তার করে এখন সেটাই দেখার।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।