Weather Alert
Weather Alert

শীতের পথে বাধা ঘূর্ণিঝড় অর্ণব ও নিম্নচাপ! শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের আবহাওয়া

শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওড়া, কলকাতা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দিনভর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। মাঝেমধ্যেই বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ দুর্যোগ হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। শুক্রবার দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই দুই জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। পাশাপাশি কালিম্পং ও আলিপুরদুয়ার জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে পাহাড় ও ডুয়ার্সের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।