Flash Flood Warning
উত্তরবঙ্গের সংকোশ নদী সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় প্লাবনের আশঙ্কা

ভুটানে মেঘভাঙা বৃষ্টির জের, সংকোশ নদীতে প্লাবনের আশঙ্কা! তুফানগঞ্জ-বক্সিরহাটে সতর্কবার্তা

এই পরিস্থিতিতে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে তুফানগঞ্জ, বক্সিরহাট এবং অসম সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের। নদীর ধারে বসবাসকারী মানুষদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি, নদীর জলস্তরের দিকে নজর রাখা এবং প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। তবে নদীর জলস্তর বৃদ্ধি পেলে ঠিক কোন কোন এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, তা পরিস্থিতির উপর নির্ভর করবে।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।