Bengal Liberty: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন। তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। ইতিমধ্যেই কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি। সেই কারণে আগাম জামিনের আবেদনের আর কোনও গ্রহণযোগ্যতা নেই বলে জানায় আদালত। বিচারপতি এম এম সুন্দ্রেশের বেঞ্চ জানায়, মামলাটি প্রত্যাহার করা হয়েছে, এই মর্মে খারিজ করা হল।
দুর্গাপুজোর ভিআইপি পাস ও টিকিট বিক্রির নামে কোটি কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। এই ঘটনায় তাঁর স্ত্রী এবং তাঁদের সংস্থা ‘মাস আর্ট’-এর নামও জড়িয়েছে। অভিযোগ, ইউনেস্কোর নাম ব্যবহার করে ভিআইপি পাস ও টিকিট চড়া দামে বিক্রি করা হয়েছিল। এই আর্থিক লেনদেনের তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইন্দ্রনীলের বাড়িতে তল্লাশির পাশাপাশি তাঁকে একাধিকবার সমন পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়।
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরোক্ষ ধমকি পুলিশকে #WestBengalNews #WestBengal #mamatabanerjee #abhishekbanerjee #tmc #suvenduadhikari #Police #PoliceAction #westbengalpolice #Kolkata #Kolkatapolice #bengalliberty https://t.co/HoONpxYJGb
— Bengal Liberty (@bengalliberty1) October 29, 2026আরও খবর
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে অভিযোগ সামনে আসতেই গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিন চেয়ে প্রথমে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন তৃণমূলমন্ত্রী। কিন্তু হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ তাঁর আবেদন খারিজ করে দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেন তিনি। শীর্ষ আদালতে বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগুরের বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। তবে ব্যক্তিগত কারণ এবং পূর্বে মামলাটির সঙ্গে যুক্ত থাকার কারণে বিচারপতি দীপঙ্কর দত্ত শুনানি থেকে সরে দাঁড়ান। ফলে গত মঙ্গলবার মামলার শুনানি নিষ্পত্তি হয়নি।
এরপর বুধবার সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর পরই ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। পরে তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে ১০ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।


