Firhad Hakim
গদ্দারের পর ফিরহাদের নামে নিখোঁজ পোস্টার

গদ্দারের পর ফিরহাদের নামে নিখোঁজ পোস্টার

Bengal Liberty : গদ্দার পোস্টারের পর এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিমের নামে পড়ল নিখোঁজ পোস্টার। কলকাতা বন্দর এলাকায় অর্থাৎ ফিরহাদের নিজের বিধানসভা এলাকার মধ্যেই এই পোস্টার পড়েছে। ইংরাজি ও হিন্দিতে এই পোস্টার লেখা হয়েছে।

কলকাতা বন্দর এলাকার বাদিন্দাদের দাবি, স্থানীয় বিধায়কের কাছ থেকে তাঁরা পরিষেবা পাচ্ছেন না। বিধায়ককে এলাকায় পাওয়া যাচ্ছে না। এলাকার বাসিন্দাদের একাংশ মনে করছেন, স্থানীয় বিধায়ক ফিরহাদ হাকিম এখনই পদত্যাগ করুন ও এলাকায় ফের ভোট হোক। স্থানীয় বাসিন্দাদের মধ্যে যখন এই দাবি উঠতে শুরু করেছে, কলকাতা বন্দর এলাকায় এই নিখোঁজ পোস্টার পড়া তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এর আগে ফিরহাদের এলাকাতেই গদ্দার পোস্টার পড়তে দেখা যায়। উল্লেখ্য, গত ৪ মে বিধানসভা নির্বাচনে ফল প্রকাশের পর যখন রাজ্যে তৃণমূল ক্ষমতাচ্যুত হয়, তখন কলকাতা বন্দরের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করে বিদ্রোহী ঋতব্রত শিবিরে নাম লেখান। তৃণমূলের বিদ্রোহী শিবির অর্থাৎ ঋতব্রত শিবির শাসক বিজেপির সঙ্গে যোগ রেখে চলার পক্ষপাতী। তবে এই শিবিরে নাম লিখিয়েও যে ফিরহাদ স্বস্তিতে নেই তা ‘নিখোঁজ’ ও ‘গদ্দার’ পোস্টার থেকেই প্রমাণিত।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।