Bengal Liberty : বাংলায় বিজেপির লক্ষ্যই হল বিরোধীশূন্য রাজনীতি। বিজেপি এমন বিরোধী চায় যারা কোনও প্রশ্ন করবে না। শনিবার এই ভাষাতেই শাসক দল বিজেপির বিরুদ্ধে সরব হলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বারুইপুরের জনসভা থেকে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, খুব তাড়াতাড়ি ‘বড় চোর’কে জেলে পাঠানো হবে। চিন্তা করবেন না।
মুখ্যমন্ত্রীর এই বক্তব্য যে অভিষেককে লক্ষ্য করেই তা বলার অপেক্ষা রাখে না। তবে মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের ২৪ ঘন্টা কাটতে না কাটতে পালটা মন্তব্য এল অভিষেকের তরফে। তিনি বিরোধী রাজনীতি নিয়ে বলতে গিয়ে বিজেপিকে নিশানা করে বলেন, ‘বিজেপির তাবেদারদের এখন একটাই চিন্তা, এত জোর গলায় বিজেপির বিরোধিতা করেও আমি কী করে এখনও জেলের বাইরে?’ একই সঙ্গে তাঁর বক্তব্য, ‘বিজেপির বিরুদ্ধে মুখ খোলাই যেন মহাপাপ। কেউ শাসককে প্রশ্ন করছেন,অথচ এখনও জেলে যাননি, সেটাই যেন অবাক হওয়ার মতো বিষয়।’
অভিষেক এদিন স্পষ্ট জানিয়ে দেন, গণতন্ত্রে প্রশ্ন করাটা অধিকার। অথচ আজ সেই অধিকার প্রয়োগ করাটাকেই দু:সাহস বলে মনে করা হচ্ছে। এটাই কী আমাদের দেশের স্বাভাবিকতা?’ এখানেই থেমে থাকেননি অভিষেক। বিজেপিকে নিশানা করে অভিষেকের অভিযোগ, ‘বিজেপি এমন একটি বিরোধী পক্ষ চায়, যারা প্রশ্ন করবে না।
আরও খবর
মাথা তুলে দাঁড়াবে না।’ তবে তিনি যে সেই পথে হাঁটবেন না, সেই কথা স্মরণ করিয়ে দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, বিজেপিকে বুঝতে হবে বিরোধিতা করা কোনও অপরাধ নয়। প্রশ্ন তোলা কোনও দেশদ্রোহিতা নয়। গণতন্ত্র কারো কোনও পৈতৃক সম্পত্তি নয়। সব মিলিয়ে আগামীদিনে বিজেপি বিরোধিতার ঝাঁঝ যে বাড়বে তা অভিষেকের মন্তব্য থেকেই স্পষ্ট।


