Yogi Adityanath
Yogi Adityanath

কমিশনের ভূমিকা নিয়ে ‘অসন্তুষ্ট’ যোগী আদিত্যনাথ

Bengal Liberty : : ভোটার তালিকা থেকে কোটি কোটি হিন্দুর নাম বাদ পড়েছে। এমনটাই দাবি করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুক্রবার বিজেপির রাজ্য কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলীয় কর্মীদের ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ প্রক্রিয়ার ওপর সতর্ক নজর রাখার আহ্বান জানিয়েছেন তিনি।


মুখ্যমন্ত্রী দাবি করেন, ভোটার তালিকা থেকে ১ কোটি ২৭ লক্ষ হিন্দুর নাম বাদ পড়েছে এবং তিনি জোর দিয়ে বলেন যে, সকল যোগ্য ভোটারকে যেন তালিকায় অন্তর্ভুক্ত করা হয় তা নিশ্চিত করতে হবে বলে দাবি করেন তিনি। একইভাবে সরকারি কল্যাণমূলক প্রকল্পের সুবিধাভোগী প্রায় ৫৫ লক্ষ মানুষের নামও ভোটার তালিকায় নেই বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।

এর পাশাপাশি ১৮-১৯ বছর বয়সী প্রায় ৪.৫ লক্ষ তরুণ-তরুণীর নামও তালিকা থেকে বাদ পড়েছে বলে তাঁর অভিযোগ।
ভোটার তালিকা থেকে হিন্দু ভোটারদের নাম বাদ পড়ার বিষয়ে আদিত্যনাথের উদ্বেগ প্রকাশ এই প্রথমবার নয়। এর আগেও তিনি বিজেপি কর্মীদের নির্দেশ দিয়েছিলেন, যেন হিন্দু ভোটারদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকরণ নিশ্চিত করা হয়।

এদিকে, অন্যদিকে নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, এসআইআর প্রক্রিয়ার পর উত্তরপ্রদেশের ভোটার তালিকা থেকে ২ কোটি ৪ লাখেরও বেশি ভোটারের নাম বাতিল করা হয়েছে। একই প্রক্রিয়ায় ৮৪ লক্ষেরও বেশি নতুন ভোটার যুক্ত হয়েছে। ফলে উত্তরপ্রদেশে বর্তমানে চূড়ান্ত ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ কোটি ৩৯ লাখ ৮৪ হাজার ৭৯২ জন।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।