Bengal Liberty : ডুয়ার্সে ছেড়ে দেওয়া বাঘিনীকে ফের খাঁচাবন্দি করার পরিকল্পনা করছে বন দফতর। জানা গিয়েছে, বাঘিনীটি নদী পার হয়ে অসমে লোকালয়ে ঢুকে পড়েছে। লোকালয়ে যাতে ব্যাপক ক্ষতি করতে না পারে তাই ফের খাঁচায় বন্দি করার পরিকল্পনা করছে বন দফতর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই যাবতীয় প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
বনদফতরের পক্ষ থেকে জানান, পশু পাখিরা কোনো সীমানা মানে না। এখানেও তাই হয়েছে। বাঘিনীটি নদী পার হয়ে ডুয়ার্স থেকে অসমে চলে এসেছে। বাঘিনীটি বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে অসমে এসে পৌঁছেছে। একটি বস্তি এলাকার পাশে ঝোপের ধারে রয়েছে। রেডিও কলার সিস্টেমে বাঘিনীর অবস্থান ধরা পড়েছে। মাঝে জলে থাকার কারণে ভিজে যাওয়ায় রেডিও কলারে ওর অবস্থান ধরা যাচ্ছিল না। তবে এখন পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরই আমরা অভিযান শুরু করে দেব। বোধহয় দুতিন দিন লাগবে।
এই ধরনের ঘটনা যে ঘটতে পারে সেই কথা উল্লেখ করে বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, এর আগে শিমলিপালে যে বাঘিনীকে ছাড়া হয়েছিল, সেও উড়িষ্যা, ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গে ঢুকেছিল। সাধারণত জঙ্গলের মধ্যে বাঘের গন্ধ পেয়েই হয়ত এই বাঘিনীটি লোকালয়ে আশ্রয় নিয়েছে। তাই মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে বাঘিনীকে ধরা হবে। পরে হয়ত ছাড়া হতে পারে। উল্লেখ্য, কিছুদিন আগে ডুয়ার্সে সফরে গিয়ে এই বাঘিনীকে জঙ্গলে ছেড়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


