Rachin - Chapman
Rachin - Chapman

ওয়ানডে সিরিজের আগে জোড়া ধাক্কা! দুই মহাতারকাকে ছাড়াই ভারতের বিরুদ্ধে নামবে নিউজিল্যান্ড!

Bengal Liberty : ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরুর আগেই বড়সড় ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে। চোটের কারণে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন কিউই দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার মার্ক চ্যাপম্যান ও রাচিন রবীন্দ্র। ফলে দুই তারকাকে ছাড়াই টিম ইন্ডিয়ার বিরুদ্ধে মাঠে নামতে হবে নিউজিল্যান্ডকে। আগামী ৪ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। তার আগে দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ছিটকে যাওয়া নিঃসন্দেহে বড় চিন্তার কারণ কিউই শিবিরের কাছে।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, মার্ক চ্যাপম্যানের বাঁ-হ্যামস্ট্রিংয়ের চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি। মাঠে ফেরার জন্য তাঁর আরও প্রায় দু’সপ্তাহের পুনর্বাসন প্রয়োজন। অন্যদিকে, রাচিন রবীন্দ্রর ডান কাঁধের চোটও এখনও পুরোপুরি ঠিক হয়নি। ফিল্ডিং করার মতো সম্পূর্ণ ফিটনেস ফিরে পেতে তাঁকে আরও সময় দিতে চাইছে টিম ম্যানেজমেন্ট।

বিশেষ করে রাচিন রবীন্দ্রর অনুপস্থিতি নিউজিল্যান্ডের কাছে বড় ধাক্কা। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এই অলরাউন্ডার। দুই ক্রিকেটারের পরিবর্তে দলে একাধিক ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করেছে নিউজিল্যান্ড। প্রথম তিনটি ওয়ানডের জন্য দলে জায়গা পেয়েছেন হেনরি নিকোলস। শেষ দুই ম্যাচের জন্য ডাক পেয়েছেন ডিন ফক্সক্রফট। পাশাপাশি, টিম সাইফার্টকে পাঁচটি ম্যাচের জন্যই দলের সঙ্গে রাখা হয়েছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।