স্মৃতি ইরানি
স্মৃতি ইরানি

‘১২ বারের মধ্যে ১০ বারই ক্ষমতায় ছিল কংগ্রেস’, কোন প্রসঙ্গে এই মন্তব্য করলেন স্মৃতি ইরানি?

দিল্লিতে এসআইআরের বিরোধিতায় সরব কেন্দ্রের বিরোধী ইন্ডি জোটকে জবাব দিতে এ বার ময়দানে নেমেছে বিজেপি। দেশজুড়ে ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচির ডাক দিয়েছে গেরুয়া শিবির। এই আবহেই স্মৃতি ইরানির দাবি, “১৯৫২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশে মোট ১২ বার স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়া হয়েছে। এর মধ্যে ১০ বারই কেন্দ্রে ক্ষমতায় ছিল কংগ্রেস। অতীতে কংগ্রেসের সরকার এই প্রক্রিয়া চালালেও এখন এসআইআর নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছে কেন?” এই প্রশ্ন তুলে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী শিবিরকে আক্রমণ করেন তিনি।

এ দিন প্রায় তিন কোটি ‘অনুপস্থিত’ ভোটারের প্রসঙ্গও তোলেন বিজেপি নেত্রী। তাঁর প্রশ্ন, “তিন কোটি অনুপস্থিত ভোটারের খোঁজখবর নিতে বিরোধীরা আগ্রহী নয় কেন?” এসআইআর প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসার (বিএলও) এবং বুথ লেভেল এজেন্টদের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে বিজেপির বুথ লেভেল এজেন্টদের হেনস্থার অভিযোগও করেন স্মৃতি ইরানি। তাঁর দাবি, “পশ্চিমবঙ্গে বিজেপির বুথ লেভেল এজেন্টদের বিভিন্ন সময়ে নানা বাধা ও হেনস্থার মুখে পড়তে হয়েছে।” সব মিলিয়ে, এসআইআর নিয়ে বিরোধীদের আপত্তিকে হাতিয়ার করে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানান বিজেপির এই কেন্দ্রীয় নেত্রী।

Bengal Liberty