রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং
রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং

বৈঠকে কুণালের আর্জিতে সাড়া, বেলেঘাটায় নয়া বাস রুট চালুর অনুমোদন অর্জুনের

নতুন বাস রুটের আর্জি নিয়েই অর্জুনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কুণাল। অর্জুন পরিবহণের পাশাপাশি শ্রম দফতরেরও মন্ত্রী। নবমহাকরণে বুধবার শ্রম দফতরেই মন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মমতা তৃণমূলের বিধায়ক। তবে কথা হয়েছে পরিবহণ নিয়ে।

বৈঠকে সন্তুষ্ট কুণাল। তিনি বলেন, “শ্রমমন্ত্রী দফতরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন বাস রুটটি চালু করার ব্যাপারে।” সূত্রের খবর, অর্জুন আশ্বাস দিয়ে কুণালকে জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই ৩০টি নতুন ইলেক্ট্রিক বাস আসছে। তার থেকে দু’টি বাস দিয়ে যাতে নতুন রুট চালু করা যায়, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।

Bengal Liberty