কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েল
কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েল

দুগ্ধশিল্পকে বিদেশি প্রতিযোগিতায় খুলে দেওয়া নয়, বার্তা গোয়েলের

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা অনেক দূর এগোলেও মূল বাধা হিসাবে দাঁড়িয়েছে কৃষি পণ্য ও দুগ্ধশিল্প। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েল এক অনুষ্ঠানে এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বুঝিয়ে দেন, কৃষি, দুগ্ধ, সামুদ্রিক পণ্যের মতো ক্ষেত্রগুলির সঙ্গে দেশের বহু লোক জড়িত। তাই ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে এই ক্ষেত্রগুলির সুরক্ষা বিশেষভাবে প্রয়োজন। বিদেশে পনির তৈরির ক্ষেত্রে বাছুরের দেহ থেকে সংগৃহীত রেনেট ব্যবহারের প্রসঙ্গ টেনে বাণিজ্য মন্ত্রী জানিয়ে দেন, ভারতের ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতার দিকটি বিবেচনায় রাখতে হয়। তাই দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে যথাযথ শংসাপত্র থাকা বাধ্যতামূলক।

বস্ত্র, ওষুধ, কৃষি পণ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক চাহিদা বাড়ানোর লক্ষ্যেই হাঁটছে ভারত। দেশে কর্মসংস্থান ও রফতানি বাণিজ্য বাড়ানোই লক্ষ্য। এই প্রেক্ষাপটে ভারত মার্কিন চুক্তি এখন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।

Bengal Liberty