সরে যাচ্ছে সেনা ও নৌসেনা প্রধানের সদর দফতর
সরে যাচ্ছে সেনা ও নৌসেনা প্রধানের সদর দফতর

সাউথ ব্লক থেকে সরছে সেনা, নৌসেনা প্রধানের দফতর

জানা গিয়েছে, সেনা প্রধান ধীরজ শেঠ, ভাইস চিফ আর্মি স্টাফ ও সাত জন প্রিন্সিপাল স্টাফ অফিসার নভেম্বরের শেষে নতুন অফিসে যাবেন। অন্যদিকে নৌসেনা প্রধান অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথনও সাউথ ব্লক ছেড়ে নতুন দফতরে স্থানান্তরিত হবেন। তাঁর সঙ্গে স্থানান্তরিত হবে ভাইস চিফ ও অন্যান্য আধিকারিকরাও।

এছাড়াও সাউথ ব্লক থেকে সরে যাচ্ছে আর্মি ওয়ার রুম ও ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনসের কার্যালয়ও। তবে নেভি ওয়ার রুম কোথায় স্থানান্তরিত হবে তা এখনও স্পষ্ট নয়। কারণ, নেভি ওয়ার রুম স্থানান্তরিত করার জন্য প্রয়োজন উন্নত পরিকাঠামো, সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা ও উন্নত প্রযুক্তি। জানা যাচ্ছে, ‘ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্স’-এর কর্মকর্তারাও সাউথ ব্লক থেকে অন্যত্র চলে যাবেন।

ইতিমধ্যে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসাবে প্রতিরক্ষা মন্ত্রককে ‘কর্তব্য ভবন ২’ -এ স্থানান্তরিত করা হয়েছে। সেখানে এখন কেবল চিফ অফ ডিফেন্স স্টাফের কার্যালয় রয়েছে। পরবর্তীকালে ভবনগুলির নির্মাণ কাজ শেষ হলে প্রতিরক্ষা মন্ত্রক ‘কর্তব্য ভবন ৬ ও ৭’ এ স্থানান্তরিত হবে বলে জানা যাচ্ছে।

Bengal Liberty