মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নিউটাউনে তৈরি হবে নতুন পঞ্চায়েত ভবন, ৫ একর জমি বরাদ্দ রাজ্যের

উল্লেখ্য, এর আগে ২০২৬ সালের জুলাই মাসে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে নিউটাউনে নতুন বিধানসভা ভবন তৈরির প্রস্তাব এনেছিলেন মুখ্যমন্ত্রী। প্রস্তাব অনুযায়ী, এই প্রকল্পের জন্য প্রায় ৪০ একর জমি বরাদ্দের পরিকল্পনা রয়েছে। আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ আইন কার্যকর হলে রাজ্য বিধানসভার আসন সংখ্যা বর্তমান ২৯৪ থেকে বেড়ে ৪০০-র বেশি হতে পারে বলে অনুমান। সেক্ষেত্রে বর্তমান ঐতিহাসিক বিধানসভা ভবনে এত সংখ্যক বিধায়কের বসার পর্যাপ্ত পরিকাঠামো থাকবে না। সেই কারণেই নতুন বিধানসভা ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। দিল্লির নতুন সংসদ ভবনের আদলে বিধায়কদের আবাসন এবং বিধানসভা সচিবালয়-সহ আধুনিক পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে নতুন সরকারের।

এবার সেই প্রস্তাবিত বিধানসভা ও হাই কোর্টের পাশেই নতুন পঞ্চায়েত ভবন নির্মাণের জন্য পাঁচ একর জমি বরাদ্দের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ, নিউটাউনে প্রশাসনিক পরিকাঠামো সম্প্রসারণের পরিকল্পনায় যুক্ত হতে চলেছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের নতুন ভবনও।

এদিনের বৈঠকে পঞ্চায়েত দফতরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, গ্রামীণ পরিকাঠামো এবং চলতি প্রকল্পগুলির অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। পঞ্চায়েত স্তরে উন্নয়নের কাজ আরও ত্বরান্বিত করার লক্ষ্যে একাধিক পরিকল্পনা ও আর্থিক বরাদ্দের বিষয়েও পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী। গ্রামীণ এলাকার উন্নয়ন এবং পঞ্চায়েত ব্যবস্থাকে আরও আধুনিক করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।

Bengal Liberty