Bengal Liberty: মন্দিরে পুরোহিতরা ধর্ষণ করেন।’ এআইএসএ সভাপতি নেহা বোরার এমন মন্তব্য সম্প্রতি ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। হিন্দু ধর্ম ও ধর্মীয় ঐতিহ্যকে অপমান করা হয়েছে। নেহার সেই ভিডিও বার্তা সোশাল মিডিয়ায় শেয়ার করে এমনটাই অভিযোগ তুলেছে বিজেপি। এদিকে, এই মন্তব্যে বিতর্ক মাথাচাড়া দিতেই দায় ঝেড়ে ফেলল ‘ইন্ডি’ জোট। ভিডিওতে নেহাকে বলতে শোনা যাচ্ছে, একটি সমাবেশে বা বক্তব্যে তিনি ব্রাহ্মণবাদ ও সামাজিক কাঠামো নিয়ে বলতে গিয়ে দাবি করেন যে “ব্রাহ্মণ্যবাদ থেকে মুক্তি প্রয়োজন। এটা সেই ব্যবস্থা যেখানে বলা হয়, গরিব, শূদ্র, পশু ও মহিলা যন্ত্রণা পাওয়ার যোগ্য। এটা সেই ব্যবস্থা, যেখানে ব্রাহ্মণ মহিলাও নিরাপদ নন। মহিলাদের ধর্ষণ করা হয়। মন্দিরের মধ্যে পুরোহিতরাই তাঁদের ধর্ষণ করে। যেমনটা কাঠুয়া ও উন্নাওতে আমরা দেখেছি।” (যদিও ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি)
নেহার সেই ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করে বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি লিখেছেন, “রাহুল গান্ধীর পোস্টার গার্ল নেহা বোরা হিন্দু ধর্মের প্রতি তাঁর ঘৃণা প্রকাশ করছেন।
এই ভিডিওকে কেন্দ্র করে বিতর্ক মাথাচাড়া দিতেই সতর্ক ‘ইন্ডি’ জোট। সমাজবাদী পার্টির সাংসদ রাজীব রাইয়ের মতে, ”সবাইকে এক ছাঁচে ফেলে ঢালাও মন্তব্য করা অনুচিত। প্রতিটি ধর্মে ভালো-খারাপ মানুষ থাকে। কোনও জাতি, সম্প্রদায় বা ধর্ম নিয়ে এমন সাধারণীকরণ করা উচিত নয়।” শিব সেনা নেত্রী প্রিয়াঙ্কা লিখেছেন, “দুর্ভাগ্যজনক মন্তব্য। ডান হোক বা বাম, যে কোনও উগ্র চিন্তাধারা দেশের জন্য ক্ষতিকর।”
আরও খবর
জানা যাচ্ছে, নেহার ভিডিওটি পুরনো এবং কবে, কোন পরিস্থিতিতে বলা হয়েছিল তা যাচাই করা যায়নি। তবে এসআইআর বিরোধী আন্দোলনে ইন্ডি জোটের মুখ হয়ে ওঠা নেহার এই মন্তব্য বিরোধীদের যে অস্বস্তি বাড়িয়েছে, তা স্পষ্ট।


