mohan bhagwat
Bengal Liberty: চার দিনের সফরে রাজ্যে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। খানিকক্ষণ আগেই বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
কর্মসূচী (Mohan Bhagwat)
আরএসএসসূত্রে খবর, আরএসএসসূত্রে খবর, আজ, বৃহস্পতিবার শিলিগুড়ির এক সম্মেলনে বক্তব্য রাখতে চলছেন সঙ্ঘ প্রধান।পরেরদিন অর্থাৎ শুক্রবার সাংগঠনিক বৈঠকের নেতৃত্ব দেবেন মোহন ভাগবত। আরও খবর মিলেছে, শনিবার কলকাতায় আসতে পারেন মোহন ভাগবত। রবিবার ফিরবেন তিনি। যাওয়ার আগে ওইদিন বিকালে দফায় দফায় সাংগঠনিক বৈঠক যোগদান করার কথা রয়েছে তাঁর। তবে বেশিরভাগ সময়টাই ভোটসংক্রান্ত বিষিয়ে ঘরোয়া আলোচনা করে কাটাবেন তিনি বলেই খবর।
রাজনৈতিকমহলের মতে, সংঘ প্রধানের এই সফরের সঙ্গে নির্বাচনী সিদ্ধান্তের নিবিড় সম্পর্ক রয়েছে। নির্বাচনী প্রাক্কালে ক্রমে সক্রিয় হয়ে উঠছে আরএসএস।
নিরাপত্তায় বিশেষ জোর (Mohan Bhagwat)
আরএসএস প্রধান মোহন ভাগবতের নিরাপত্তায় জোর দিয়েছে রাজ্য প্রশাসন। বাড়তি সতর্কতা অবলম্বন করছে কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সিগুলিও। কর্মসূচী স্থলে নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে বলে প্রশাসনিক সূত্রে খবর।
