বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে
বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে

নোয়াখালি, চট্টগ্রামকে পুনরুদ্ধারের দাবি বিজেপি সাংসদের

কিন্তু এমন কথা বললেন বিজেপি সাংসদ? ইতিহাসে উল্লেখ রয়েছে, নোয়াখালি, চট্টগ্রাম, সিলেট, বাংলাদেশের এই তিন জেলা ভারতের উত্তর পূর্বাঞ্চল লাগোয়া। ১৯৪৭ সালে দেশভাগের সময় ত্রিপুরার রাজা বীরবিক্রম সিং এই তিন জেলাকে নিজেদের অধীনে রাখার কথা বলেছিলেন নেহরুকে। কিন্তু নেহরু তা অগ্রাহ্য করেন বলে জানা যায়। এই প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেন,’ত্রিপুরার রাজা সেই সময় নেহরুকে বলেছিলেন, এটি আমার রাজ্য। এটি ভারতের অংশ হবে নাকি পাকিস্তানের অংশ হবে সেটা আমি সিদ্ধান্ত নেব। কিন্তু নোয়াখালি, চট্টগ্রাম ও সিলেটকে পূর্ব পাকিস্তানের হাতে চলে যাওয়ায় ত্রিপুরার রাজা নেহরুর নীতির ঘোর বিরোধিতা করেছিলেন।’ বিজেপি সাংসদের মতে, চট্টগ্রাম বন্দরের মতো গুরুত্বপূর্ণ জায়গা ভারতের হাতছাড়া হওয়ায় তা দেশের উত্তর পূর্বাঞ্চলের উন্নতির পথে বড় বাধা হয়েছে। তাঁর মতে, উত্তর পূর্বাঞ্চলকে পিছিয়ে পড়া অংশ হিসাবে যদি কারো মনে হয়, বিচ্ছিন্নতাবোধ যদি থেকে থাকে, তাহলে তা ভারতের কাছে চট্টগ্রাম বন্দর না থাকা। বিজেপি সাংসদের এই মন্তব্য ভারত-বাংলাদেশ কূটনীতিক স্তরে নতুন করে টানাপোড়েন সৃষ্টি করবে কিনা, সেটা সময়ই বলবে। তবে বিজেপি সাংসদের এই বক্তব্য যে রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি করবে তা বলার অপেক্ষা রাখে না।

এর আগে পশ্চিমবঙ্গ ও বিহারের একাংশ নিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুলে বিতর্কে জড়িয়েছিলেন এই বিজেপি সাংসদ। শুধু তাই নয়, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ তিনিই করেছিলেন।

Bengal Liberty