Bratya Basu happy with Supreme Court order on SSC
Bengal liberty Desk, ১৮ ডিসেম্বর, কলকাতা: হয়নি ‘স্থায়ী সমাধান’! তাই ‘আশার আলো’ না দেখলেও, ‘এটা সাময়িক স্বস্তি’, এমনটাই দাবি চাকরিহারা ‘যোগ্য’ প্রার্থীদের। সুপ্রিম কোর্টে (Supreme Court) বেঁধে দেওয়া ডেডলাইন ছিল ৩১ ডিসেম্বর, ২০২৫। ‘যোগ্য’ চাকরিহারাদের চাকরির মেয়াদ ডিসেম্বরের শেষ তারিখ পর্যন্তই বেঁধে দিয়েছিল দেশের শীর্ষ আদালত। সেই মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মধ্যশিক্ষা পর্ষদ। নবম দশম, একাদশ দ্বাদশে নিয়োগ প্রক্রিয়া শেষ করার সময়সীমা বাড়ানোর জন্য আর্জি জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। সেই আবেদনেই এ বার সাড়া দিল সুপ্রিম কোর্ট। নিয়োগ শেষ করতে আরও আট মাস সময় বেধে দেওয়া হল রাজ্যকে। ৩১ ডিসেম্বর নয়, আগামী বছর ৩১ অগস্ট পর্যন্ত চাকরি করতে পারবেন বর্তমানে কর্মরত ‘যোগ্য’রা, নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। আর এই আট মাস যতদিন না নিয়োগ সম্পন্ন হচ্ছে, ততোদিন ‘যোগ্য’ শিক্ষকেরা স্কুলে শিক্ষকতা করতে পারবেন ও বেতনও পাবেন। কার্যত ছাব্বিশের নির্বাচনের আগে বড় স্বস্তি রাজ্য সরকারের। সুপ্রিম কোর্টের এই নির্দেশে তাই খুশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও (Bratya Basu happy with Supreme Court order on SSC)।
এক্স হ্যান্ডলে পোস্ট শিক্ষামন্ত্রীর (Bratya Basu happy with Supreme Court order on SSC)
সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) লেখেন, “নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলায় গুরুত্বপূর্ণ রায় দিলেন সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত নিয়োগ প্রক্রিয়া ৩১ অগস্টের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন যা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঠিক দিক নির্দেশের প্রতি আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত।”
শিক্ষামন্ত্রীর কথায়, “এই সময়সীমার মধ্যে আগের শিক্ষকরা আগের মতোই কাজ চালিয়ে যেতে পারবেন।
বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের এই নির্দেশে পরিষ্কার ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন স্বচ্ছতা এবং দায়বদ্ধতার সঠিক পথেই এগোচ্ছেন।”
SSC নিয়ে কী জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী? (Bratya Basu happy with Supreme Court order on SSC)
এর আগে গত ১২ ডিসেম্বর, শুক্রবার নিউটাউনে নিজের বউ উদ্বোধনী অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, “৩১ ডিসেম্বরের মধ্যে যদি নিয়োগ প্রক্রিয়া শেষ করতে না পারে, তাই হয়তো কমিশন বাড়তি সময় চাইবে। কতদিন সময় চাইবে, সেটা নিয়ে SSC-র সঙ্গে আমার বৈঠক হয়েছে। অন্তত ১৫ দিনে সময় চাওয়া হবে (Bratya Basu happy with Supreme Court order on SSC)।”

