TMC District Council Member of Murshidabad Resigned
Bengal LIberty: তৃণমূলের জেলা পরিষদকে ‘চোর’ আখ্যা দিলেন এক তৃণমূল নেত্রী। তারপরই বৃহস্পতিবার নিজস্ব পদ ছাড়ার কথা সমাজমাধ্যমে ঘোষণা করেন তিনি। আবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের ঘনিষ্ঠ ছিল ওই নেত্রী, খবর স্থানীয় সূত্রে। কে এই নেত্রী? মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য ছিলেন এই স্থানীয় নেত্রী শাহনাজ বেগম। প্রথমে কংগ্রেসি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন শাহনাজ। পরে তৃণমূলে যোগ দেন। এদিন দুর্নীতির অভিযোগে তুলে জেলা পরিষদের সদস্যপদ ছেড়েছেন তিনি (TMC District Council Member of Murshidabad Resigned)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহনাজ ভরতপুরের বিধায়ক তথা সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা হুমায়ুন কবীরের ঘনিষ্ঠ ছিল এই নেত্রী। তাহলে কি হুমায়ুন যে নতুন দল গঠনের কথা জানিয়েছেন, সেই দলে তিনিও যোগ দেবেন? বিস্তারিত এখনই জানাননি নেত্রী।
কী লিখে দল ছাড়লেন নেত্রী (TMC District Council Member of Murshidabad Resigned)
বৃহস্পতিবার সমাজমাধ্যমে পোস্ট করে পদ ছাড়ার কথা ঘোষণা করেন শাহনাজ। তিনি লেখেন, “চোর জেলা পরিষদের অংশীদার হয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি ১৭ ডিসেম্বর সম্মানীয় ডিভিশনাল কমিশনার সাহেবের কাছে মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যপদ থেকে আমার ইস্তফাপত্র পাঠিয়েছি।’’ ২০১৩ সাল থেকে পরপর তিনবার তিনি ওই পদে নির্বাচিত হয়েছেন। এ প্রসঙ্গে তিনি লেখেন, ” এলাকার উন্নয়নের স্বার্থে দলমত, জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে অভিভাবক হয়ে আমাকে আশীর্বাদ করেছেন। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা, ভালবাসা ও শ্রদ্ধা চিরদিন থাকবে। কিন্তু আপনাদের দেওয়া পদের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই আমি পদত্যাগ করতে বাধ্য হলাম।’’
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে জেলার মহিলা সভানেত্রীর পদ থেকেও ইস্তফা দিয়েছিলেন শাহনাজ। জেলা পরিষদের বিরুদ্ধে অভিযোগ এই প্রথম না এর আগেও জেলা পরিষদের অনিয়ম, বেনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছিলেন তিনি। জানিয়েছিলেন একাধিক বার তিনি দল এবং প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। মুখ্যমন্ত্রীর দফতরেও চিঠি লিখেছেন। তবে কাজ হয়নি।
স্থানীয় সূত্রে দাবি, বরাবর এই পদত্যাগী নেত্রী হুমায়ুনের ঘনিষ্ঠ। এমনকি হুমায়ুন বেলডাঙায় যে বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেছেন তাঁর সপক্ষে কথা বলতে শোনা গিয়েছিল এই নেত্রীকে। তাহলে কি এবার তৃণমূলের হাত ছেড়ে হুমায়ুনের নতুন দলে যোগ দেবেন তিনি? প্রশ্নের উত্তর এখনই পরিষ্কার করেননি শাহনাজ (TMC District Council Member of Murshidabad Resigned)।
