বারুইপুরে অবৈধ অটো ও টোটোর দৌরাত্ম্যের অভিযোগ! বিক্ষোভ অটোচালকদের
বারুইপুরে অবৈধ অটো ও টোটোর দৌরাত্ম্যের অভিযোগ! বিক্ষোভ অটোচালকদের

বারুইপুরে অবৈধ অটো ও টোটোর দৌরাত্ম্যের অভিযোগ! বিক্ষোভ অটোচালকদের

Bengal Liberty : বারুইপুরে অবৈধ অটো ও টোটোর দৌরাত্ম্য বন্ধের দাবিতে এবার পথে নামলেন বৈধ অটোচালকরা। তাঁদের অভিযোগ, বারুইপুর এলাকায় প্রায় ৩ হাজার অবৈধ অটো চলাচল করছে। পাশাপাশি অবাধে চলছে টোটোও। অথচ গোটা বিষয়টি জেনেও কার্যত নির্বিকার পুলিশ প্রশাসন ও আরটিও দপ্তর। এই অভিযোগ তুলে বারুইপুর মহকুমাশাসকের দপ্তরের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন বিজেপির শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত অটোচালকরা। রাস্তায় বসে পড়ে তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। অবিলম্বে অবৈধ অটো ও টোটোর চলাচল বন্ধ করার দাবি জানান আন্দোলনকারীরা।

পাশাপাশি বারুইপুরের আরটিও এবং ট্রাফিক অফিসারের পদত্যাগের দাবিও তোলেন তাঁরা।অবরোধকারীদের অভিযোগ, অবৈধ অটো ও টোটোর দাপটে বৈধ অটোচালকদের রুজি-রোজগারে টান পড়ছে। বারবার আরটিও দপ্তর ও পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি। প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণেই পরিস্থিতি দিনের পর দিন আরও জটিল হচ্ছে বলে দাবি তাঁদের।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ। পরে পুলিশের সঙ্গে আলোচনায় বসেন বিক্ষোভকারী অটোচালকরা। তবে অবৈধ অটো ও টোটোর বিরুদ্ধে প্রশাসন কী পদক্ষেপ করে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন বৈধ অটোচালকরা।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।