৩৬ ঘন্টা পর সচল মাইক্রোসফট
৩৬ ঘন্টা পর সচল মাইক্রোসফট

৩৬ ঘন্টা পর সচল মাইক্রোসফট

Bengal Liberty : দীর্ঘ ৩৬ ঘন্টা পর ফের সচল হল মাইক্রোসফট পরিষেবা। সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, মাইক্রোসফটের যে বিভিন্ন পরিষেবা ক্ষেত্রগুলি রয়েছে, তাতে আর কোনও সমস্যা নেই। ফলে এটা অনলাইন পরিষেবার যুক্ত সকলের কাছেই স্বস্তির খবর। গত ১২ নভেম্বর থেকে মাইক্রোসফট অনলাইন পরিষেবা ব্যাহত হয় বিশ্বের বিভিন্ন দেশে। এর ফলে ক্লাউড বেসড ইমেল পরিকাঠামো ভেঙে পড়ে।

আউটলুক ও টিমস ছাড়া মাইক্রোসফট ৩৬৫ কপিলট, শেয়ার পয়েন্ট অনলাইন ও অন্যান্যা কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত টুলও বসে যায়। এদিন মাইক্রোসফটের তরফে জানানো হয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই সমস্যা দেখা দিয়েছে। এর পিছনে কোনো সাইবার হামলার কোনও ঘটনা হয়নি। পাশাপাশি এই সমস্যা তৈরির পিছনে কৃত্রিম বুদ্ধিমত্তারও কোনও হাত নেই বলে জানানো হয়েছে। যে সব সংস্থা তাঁদের দৈনিন্দিন কাজে মাইক্রোসফটের ওপর ভরসা করে বসে থাকে, তাদের কাছে ক্ষমা চায় মাইক্রোসফট কর্তৃপক্ষ।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।