USA Diwali Controversy
আমেরিকায় দীপাবলির অনুষ্ঠানে হামলার অভিযোগ ট্রাম্প অনুগামীদের বিরুদ্ধে

আমেরিকায় দীপাবলির অনুষ্ঠানে হামলার অভিযোগ ট্রাম্প অনুগামীদের বিরুদ্ধে

Bengal Liberty : দীপাবলির অনুষ্ঠানে হামলা চালানোর অভিযোগ উঠল ডোনাল্ড ট্রাম্প সমর্থক তথা মেক আমেরিকা গ্রেট এগেইন কর্মীদের বিরুদ্ধে। সেখানে হিন্দু বিরোধী বিভিন্ন স্লোগানও ওঠে। শনিবার অনুষ্ঠান চলাকালীন সেখানে প্রবেশ করেন কট্টর দক্ষিণপন্থী মার্কিন সমাজকর্মী জেক ল্যাং এবং তাঁর অনুগামীরা। তাঁদের হাতে ছিল বিভিন্ন হিন্দু বিরোধী স্লোগান লেখা একাধিক প্ল্যাকার্ড। তাদের মূল বক্তব্য, খ্রিস্টানদের জায়গায় হিন্দুদের কোনও স্থান নেই। তারপরই সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দেন জেক। তিনি বলেন, হিন্দুদের জন্যই আমেরিকায় ডেমোক্র্যাটরা জিতেছেন। পাশাপাশি, গালিগালাজও করেন জেক।

মার্কিন কংগ্রেসের সদস্য ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেত্রী প্রমিলা জয়পাল পুরো বিষয়টিকে ‘ঘৃণ্য’ ও ‘বর্ণবিদ্বেষী’ বলে অভিহিত করেছেন। তিনি এক্স হ্যান্ডলে লেখেন, ‘এই ধরনের জঘন্য আচরণে আমি ক্ষুব্ধ। দীপাবলি একটি গুরুত্বপূর্ণ উৎসব। আমাদের সম্প্রদায়ের মানুষ যেন এটি নিরাপদে উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করা প্রয়োজন। এ দেশে বিদ্বেষের কোনও স্থান নেই।’ ঘটনার নিন্দায় সরব বহু মার্কিনীও। বিভিন্ন হিন্দু সংগঠনও এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছেন।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।