Shootout At Poland
পোল্যান্ডে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে মৃ*ত ৬, হামলাকারীর বাড়িতে উদ্ধার আরও ৩ জনের দেহ

পোল্যান্ডে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে মৃ*ত ৬, হামলাকারীর বাড়িতে উদ্ধার আরও ৩ জনের দেহ

Bengal Liberty : পোল্যান্ডে আচমকা বন্দুকবাজের বাজের হামলায় মৃ*ত্যু হল ছয়জনের। হামলাকারীর বাড়ি থেকে আরও তিনটি দেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাকোর জনবহুল একটি চত্বরে ঐতিহাসিক মেন মার্কেট স্কোয়ারে এই হামলার ঘটনা ঘটে। এটি পোল্যান্ডের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পুলিশ ওই হামলাকারীকে গ্রেফতার করে। এরপর অভিযুক্তের বাড়িতে চালানো হয় তল্লাশি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মেন মার্কেট স্কোয়ারে নিহত ছ’জনের মধ্যে চারজন মহিলা এবং দু’জন পুরুষ। এই ঘটনায় দুই পুলিশকর্মীও আহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বয়স ২৪ বছর। তিনি পোল্যান্ডের নাগরিক। স্থানীয় সময় দুপুর ৩টে নাগাদ একটি গাড়ি থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে। নিহতদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিক রয়েছেন। এছাড়া অস্ট্রিয়া, জার্মানি, পর্তুগাল, রাশিয়া এবং ব্রিটেনের নাগরিক সহ পাঁচ বিদেশি আহত হয়েছেন।
পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারচিন কিয়েরউইনস্কি জানিয়েছেন, হামলাকারী চরম দক্ষিণপন্থী মতাদর্শে প্রভাবিত হয়েছিলেন কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাস্থলে পুলিশ এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার আধিকারিকরা রয়েছেন। অভিযুক্তের পরিবারের বাড়িতেও চলছে তদন্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেহভাজন বন্দুকবাজকে হাতেনাতে পাকড়াও করা হয়েছে। প্রথমে গুলি করে তাকে ধরাশায়ী করা হয় এবং তারপর গ্রেফতার করা হয়।


এদিকে তদন্ত চলাকালীন নতুন করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কারণ অভিযুক্তের বাড়ি থেকে আরও তিনটি দেহ উদ্ধার হয়। ক্রাকো থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে ওস্ত্রোভিয়েক শভিয়েন্তোকশিস্কি শহরে অভিযুক্তের বাড়ি থেকে ওই দেহগুলি উদ্ধার করা হয়েছে। কেন ওই আততায়ী গুলি চালিয়েছে তার কারণ স্পষ্টভাবে জানা যায়নি। আপাতত আততায়ীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে Krakow পুলিশের তদন্তকারী আধিকারিকরা।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।