Bengal Liberty : ‘তাপসবাবুর সঙ্গে কথা বলে বুঝলাম বিনা বাধায় তান্ডব করে গেছে দুষ্কৃতীরা। শমীক ভট্টাচার্যর ঘনিষ্ঠরাই এই কাজের সঙ্গে জড়িত। কংগ্রেস নেতার ওপর হামলার অভিযোগ এনে বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যকে এই ভাষাতেই খোঁচা দিলেন তৃণমূল মুখপাত্র তথা বিধায়ক কুণাল ঘোষ। এই বিষয়ে কুণালের দাবি, বিজেপির যে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সবচেয়ে বেশি বিবেকের ভূমিকাজনিত শান্তির বার্তা দিচ্ছেন মিডিয়ায়, তাঁর ঘনিষ্ঠরাই বারাসতে তৃণমূল কংগ্রেসের নেতা তাপস দাশগুপ্তর বাড়িতে হামলায় জড়িত।
অন্তত এমনটাই অভিযোগ করেছেন তাপসবাবু নিজে। তাঁর সঙ্গে কথা বলে বুঝলাম বিনা বাধায় তান্ডব করে গেছে দুষ্কৃতীরা। আরও বড় কিছু ঘটতে পারত। বাড়ি এবং বিদ্যুৎ সংযোগ ক্ষতিগ্রস্ত। পুলিশ অবিলম্বে দুষ্কৃতী ও মদতদাতাকে ধরুক। এই দাবিই জানিয়েছেন কুণাল। একবার হামলার পর পুলিশকে জানানোয় আবার হামলা হয়। এর তীব্র প্রতিবাদ জানান তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, বারাসতে তৃণমূল কংগ্রেসের নেতা তাপস দাশগুপ্তর বাড়িতে রবিবার রাতে একাধিকবার হামলার ঘটনা ঘটে। •একটি পুজোর নিরঞ্জনের শোভাযাত্রা থেকে উত্তেজিত জনতার একাংশ আচমকা তাপস দাশগুপ্তের বাড়িতে চড়াও হয়। দুষ্কৃতীরা ভাঙচুর, তান্ডব চালায় বলে অভিযোগ।
আরও খবর
তাঁর আত্মীয়দের শারীরিক, মানসিক নিগ্রহ করেছে বলে অভিযোগ। বিজেপির পরিচিত মুখের বিরুদ্ধে অভিযোগ ওঠে। হামলার সময় তাপস দাশগুপ্ত বাড়িতে উপস্থিত ছিলেন না এবং পরে ফোনের মাধ্যমে তিনি এই খবর পান। এর আগেও রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বারাসাতের বিভিন্ন এলাকায় তৃণমূল নেতাদের বাড়ির পাশাপাশি তাপস দাশগুপ্তের বাড়িতেও একবার হামলার অভিযোগ উঠেছিল।


