PM modi
Bengal Liberty: কুয়াশার জন্য তাহেরপুরে নামতে পারেনি কপ্টার। বিমানবন্দরে ফিরে এলেন মোদি। তারপর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কনভয়ের মাধ্যমে সড়ক পথে তাহেরপুর যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে কনভয় প্রস্তুতও ছিল। কিন্তু, শেষ পর্যন্ত দেখা গেল, কনভয়ে চেপে সভায় পৌঁছতে যথেষ্ট সময় লাগত (PM modi)।
ভার্চুয়াল বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী (PM modi)
আপাতত সিদ্ধান্ত নেওয়া হয় যে, বিমান বন্দর থেকেই ভার্চুয়াল বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কুয়াশার কারণে দৃশ্যমান ছিল না তাহেরপুর। ফলে, মোদির কপ্টার ল্যান্ড করতে পারেনি। তাই সেটি ঘুরিয়ে পুনরায় কলকাতা বিমানবন্দরে আনা হয়েছে বলে খবর। মোদির সঙ্গে ৩টি কপ্টারে থাকে। যার মধ্যে দু’টি সিকিউরিটির হাতে। এবং, একটিতে চাপেন মোদি। এদিন কলকাতা বিমানবন্দর থেকে কপ্টার উড়ে যাওয়ার পর কুয়াশায় আকাশ ঢেকে যায়। পরিস্থিতি বে-গতিক দেখে কপ্টার ঘুরিয়ে ফেলা হয়। সভায় মোদিকে দেখার জন্য ভিড় উপচে পড়ছে। কিন্তু, বাধা হয়ে দাঁড়াল কুয়াশা এবং খারাপ আবহাওয়া। ফলে, মন খারাপ অনেকেরই (PM modi)।

