Bengal Liberty : বায়ুদূষণ ও পরিবেশ সচেতনতা নিয়ে চলছে লাগাতার প্রচার। সম্প্রতি দীপাবলিতেও ভারতের বিভিন্ন শহরে বায়ুদূষণের জেরে প্রায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। এমনকী, রাজধানী দিল্লিতে AQI বা বায়ুর গুণমান সূচক পৌঁছে গিয়েছিল ৩০০০-তে। প্রবল আতঙ্কের মধ্যেই ধীরে ধীরে পরিস্থিতি আবার স্বাভাবিক ছন্দে ফিরেছে। তবে পরিবেশ সচেতনতা নিয়ে জোরকদমে প্রচার চলছে। এবার সেই প্রচারে সামিল হলেন ব্রিটিশ রাজপরিবারের যুবরাজ প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটন। তাঁদের সঙ্গেই ক্রিকেট খেলতে দেখা গেল ভারতীয় ক্রিকেট তথা বিশ্বক্রিকেটের মহাতারকা সচিন টেন্ডুলকরকে।
মুম্বইয়ের রাস্তায় কখনও সচিনকে বল করতে, আবার কখনও ব্যাটিং করতে দেখা গেল। চেনা ভঙ্গিতে স্ট্রেট ড্রাইভ শট খেলে দর্শকদের মনোরঞ্জনও করলেন তিনি। অন্যদিকে, ব্যাট হাতে সচিনের বলেই ছক্কা হাঁকাতে দেখা গেল যুবরাজ উইলিয়ামকে। হাসি-ঠাট্টা আর মজার ছলেই পরিবেশ রক্ষার দায়িত্ব নেওয়ার গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রিন্স উইলিয়াম, কেট মিডলটন ও সচিন টেন্ডুলকর। উল্লেখ্য, ১৯৯২ সাল থেকেই পরিবেশ রক্ষার লক্ষ্যে ভারত ও ব্রিটেন যৌথভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে। ২০১৬ সালে কাজিরাঙা ন্যাশনাল পার্কেও আয়োজিত হয়েছিল আর্থশট কর্মসূচি। সেখানেও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এবার ক্রিকেটের ভগবান সচিন টেন্ডুলকরের সঙ্গে পরিবেশ সচেতনতার প্রচারে সামিল হলেন প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী। চলতি বছরেই ব্রিটিশ রাজপরিবারের আমন্ত্রণে লন্ডনে গিয়েছিলেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ব্রায়ান লারা, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজিঙ্ক রাহানে এবং প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা কলকাতার মহারাজ বলে পরিচিত সৌরভ গঙ্গোপাধ্যায়।
আরও খবর
মজার ছলে হোক কিংবা অন্য কোনও উপায়ে, পরিবেশকে রক্ষা করতে না পারলে মানুষের অস্তিত্বও যে বিপন্ন হবে, সেই গুরুত্বপূর্ণ বার্তাই সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে নতুন আঙ্গিকে তুলে ধরা হচ্ছে। এর ফলে পরিবেশ রক্ষার বিষয়ে কতটা সচেতন হবে মানবজাতি? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।


