২৮ থেকে ৩৫, একাধিক প্রতিযোগিতার উপর শিলমোহর দিল সর্বোচ্চ ক্রিকেট সংস্থা আইসিসি!
২৮ থেকে ৩৫, একাধিক প্রতিযোগিতার উপর শিলমোহর দিল সর্বোচ্চ ক্রিকেট সংস্থা আইসিসি!

২৮ থেকে ৩৫, একাধিক প্রতিযোগিতার উপর শিলমোহর আইসিসির! প্রকাশ্যে দীর্ঘমেয়াদি সূচি

Bengal Liberty : সম্প্রতি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি ওরফে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল সংযুক্ত আরব আমিরশাহির রাজধানী দুবাইতে। একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বেশ কিছু প্রস্তাব, ক্রিকেটের নতুন কিছু নিয়মের পাশাপাশি দ্বিতীয়বারের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান পদে জয় শাহের পুনরায় নিযুক্ত হওয়ার পর ২০২৮ থেকে ২০৩৫ অবধি বেশ কয়েকটি প্রতিযোগিতার আয়োজক দেশ ও তারিখ-সহ একটি সূচি প্রকাশ্যে এনেছে আইসিসি।

সেই তালিকায় দেখা যাচ্ছে, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে শুরু করে একদিনের বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিরও প্রাথমিক পর্যায়ের সূচি এল প্রকাশ্যে। বছর ঘুরতেই বেজে যাবে ক্রিকেট বিশ্বকাপের দামামা।তার আগেই নতুন প্রতিযোগিতার সূচি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে চায়ের টেবিলে শুরু হয়েছে জোরকদমে আলোচনা। তাহলে আসুন দেখে নেওয়া যাক, ২০২৮-২০৩৫ সালের দীর্ঘমেয়াদি সূচিতে কী কী চমক অপেক্ষা করে আছে।

২০২৭ সালের একদিনের বিশ্বকাপের পরেই ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বর চলবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ধামাকা। ঠিক তার এক বছর পর ফের একবার ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

ঠিক ২০২৯ এ ভারতের মাটিতে অনুষ্টিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ৯ অক্টোবর থেকে ২৮ অক্টোবর অবধি অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।২০০৬ এর পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতে। তবে শোনা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফি টি-টোয়েন্টি ফরম্যাটের আদলে হতে পারে। ২০৩০ সালেই ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৪ জুলাই থেকে ৪ অগাস্ট পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।

২০৩১ সালে ফের একবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আসর বসবে চেনা-পরিচিত ইংল্যান্ডে। আবার একই বছরে ৫০ ওভারের বিশ্বকাপের দায়িত্ব যৌথভাবে পালন করবে ভারত ও বাংলাদেশ। ২০১১ সালের পর আবারও দুই দেশ ৫০ ওভারের বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে উঠে আসবে।

২০৩২ থেকে ২০৩৫ সালের মধ্যে আরও দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, দুটি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, একটি একদিনের বিশ্বকাপ-সহ আরও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কথা ঘোষণা হলেও তারিখ কিংবা আয়োজক দেশ এখনও অবধি চূড়ান্ত হয়নি। সেই সঙ্গে ২০৩৫ সাল অবধি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ৯টি দলকে নিয়েই খেলা হবে। পরবর্তী সময়ে আফগানিস্তান, আয়ারল্যান্ড, জিম্বাবোয়ের জায়গা হয় কি না, সেটাই দেখার। ৯ বছরে ১২টি ক্রিকেট প্রতিযোগিতা! কী হবে প্রতিযোগিতাগুলির ফলাফল? আরও কত স্মরণীয় মুহূর্ত ক্রিকেটপ্রেমীদের জন্য অপেক্ষা করে আছে? সেই নিয়েই উদ্দীপনা চরমে। আর সবথেকে বড় প্রশ্ন, আগামী বছরগুলিতে কতগুলি প্রতিযোগিতা ভারত নিজেদের নামে করে? সেটাই হচ্ছে মূল প্রশ্ন।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।