Bengal Liberty : আগামী ১২ ডিসেম্বর ভারতের সঙ্গে বাংলাদেশের গঙ্গা জল চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন করে সমঝোতা হওয়ার কথা দুই দেশের মধ্যে। ১৯৯৬ সালের গঙ্গা জল চুক্তি যখন নতুন করে পুনর্নবীকরণ হওয়ার কথা, তখন ঢাকার তরফে ভারতের সঙ্গে জল চুক্তি নিয়ে নতুন করে চুক্তি দাবি করা হয়েছে।
গঙ্গা জল চুক্তির বিষয়ে ঢাকার তরফে দাবি করা হয়েছে, খরা মুরশুমে ভারতকে জল বণ্টনের বিষয়টি নিশ্চিত করতে হবে। এই বিষয়ে ভারতকে একটি বিশেষজ্ঞ দল গঠন করতে হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা রসিদ তিতুমীর জানিয়েছেন, বাংলাদেশের তরফে এই বিষয়ে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। চুক্তির বিষয়ে ১০ সদস্যের একটা বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। আমরা চাই ভারতের তরফেও উপযুক্ত পদক্ষেপ নেওয়া হোক। বাংলাদেশের আশা নতুন চুক্তি সাক্ষর হওয়ার আগে ভারত এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
সম্প্রতি ভারত ও বাংলাদেশ যুগ্ম কমিটি ঢাকায় একটি বৈঠক করেছে। সেই বৈঠকে ভারতের তরফে শরদ চন্দ্রের নেতৃত্বে চার জন ও বাংলাদেশের তরফে ছয় জন প্রতিনিধি হাজির ছিলেন। সেই বৈঠকে চুক্তির বিষয়ে একটি বার্ষিক রিপোর্ট তৈরি করা হয়েছে। সেই রিপোর্টের ওপর ভিত্তি করে দুই দেশ পুরনো চুক্তির নবীকরণ নাকি চুক্তির অন্তর্বর্তীকালীন মেয়াদ বৃদ্ধির পথে হাঁটবে এখন সেটাই দেখার। ইতিমধ্যে বাংলাদেশের জল সম্পদ উন্নয়ন মন্ত্রী শাহীদুদ্দিন চৌধুরী ভারতের সংশ্নিষ্ট দফতরের মন্ত্রীকে চিঠি দিয়েছেন ও আলোচনা দ্রুত শুরুর আর্জি জানিয়েছেন। এখন দেখার ভারতের তরফে কবে সাড়া পাওয়া যায়।


