Ramayan
Ramayan

১৭০০ কোটির গণ্ডি পেরিয়ে ইতিহাসের পথে ‘রামায়ণ’! বক্স অফিসে ঝড় তুলেও কি এবার ২০০০ কোটির লক্ষ্যে রণবীরের ছবি?

Bengal Liberty : বক্স অফিসে একের পর এক নজির গড়েই চলেছে নীতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’। মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি করেছে রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত এই পৌরাণিক ছবি। এবার বিশ্বজুড়ে ১৭০০ কোটি টাকার ব্যবসার গণ্ডি পেরিয়ে নতুন নজির গড়ল ছবিটি। ফলে ভারতীয় সিনেমার সর্বোচ্চ আয়কারী ছবিগুলির তালিকায় আরও উপরের দিকে উঠে আসার দৌড়ে রয়েছে ‘রামায়ণ’।

বক্স অফিস ট্র্যাকার Sacnilk-এর রিপোর্ট অনুযায়ী, মুক্তির ১৯তম দিনে অর্থাৎ সোমবার ভারতে প্রায় ১২.৭০ কোটি টাকা নেট ব্যবসা করেছে ছবিটি। এর ফলে ভারতে ছবিটির মোট নেট কালেকশন দাঁড়িয়েছে ৯৫৫.৪৫ কোটি টাকা। অন্যদিকে, দেশের বাজারে গ্রস কালেকশন পৌঁছেছে ১১৪১.৬৫ কোটি টাকায়।

শুধু ভারতের বাজারেই নয়, বিদেশের মাটিতেও দুর্দান্ত ব্যবসা করছে ‘রামায়ণ’। এখনও পর্যন্ত বিদেশের বাজার থেকে ছবিটির আয় প্রায় ৫৬৩ কোটি টাকা। সব মিলিয়ে বিশ্বজুড়ে ছবিটির মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে প্রায় ১৭০৪.৬৫ কোটি টাকা।

তৃতীয় সপ্তাহেও দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ যথেষ্ট। যদিও সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় সোমবারের ব্যবসায় কিছুটা পতন দেখা গিয়েছে, তবুও সামগ্রিক আয়ের নিরিখে ছবিটির সাফল্য নিঃসন্দেহে উল্লেখযোগ্য। এবার দেখার বিষয়, শেষ পর্যন্ত ২০০০ কোটি টাকার ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে পারে কি না রণবীর কাপুর ও যশ অভিনীত এই ছবি।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।