Bengal Liberty : গত ৫ নভেম্বর, বৃহস্পতিবার উৎসবের মরসুমে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল রণবীর কাপুর, যশ ও সাঁই পল্লবীর মহাকাব্যিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর প্রথম ভাগ। মুক্তির প্রথম দিনেই ভারতের বক্স অফিসে ৬৪ কোটি এবং বিশ্বব্যাপী ১০৫ কোটি টাকা আয় করেছিল নামিত মালহোত্রার ‘রামায়ণ’। প্রত্যাশা অনুযায়ী ব্যবসা কিছুটা কম করলেও ধীরে ধীরে সাফল্যের দিকে এগোচ্ছিল বহু প্রতীক্ষিত ছবিটি। তবে দীপাবলি পেরোতেই রকেটের গতিতে উপরে উঠল ‘রামায়ণ’-এর ব্যবসা। মাত্র ৫ দিনে ৬৩৪ কোটি টাকা আয় করার পর সাত দিনের মাথায় বিশ্বজুড়ে ৯৩৪ কোটি টাকার পাহাড়চূড়ায় পৌঁছে গেল ছবির ব্যবসা। ভারতের আয় অনুযায়ী, ৫১১ কোটি টাকা ছুঁয়ে ফেলার পর বিশ্বব্যাপী বক্স অফিসে শুধুই রামায়ণের জয়জয়কার।
১৫০০ থেকে ২০০০ কোটি টাকার বাজেটে তৈরি হওয়া ‘রামায়ণ’-এ ভিএফএক্স, ছবির প্রেক্ষাপট এবং পরিচিত গল্পকে নতুনভাবে সিনেপ্রেমীদের সামনে তুলে ধরার বিষয়টি বিশেষভাবে নজর কেড়েছে।
রাবণের চরিত্রে অনবদ্য যশকে যোগ্য সঙ্গ দিয়েছেন প্রভু রামচন্দ্রের চরিত্রে রণবীর কাপুর। নিজের স্বাভাবিক অভিনয়শৈলীতেই দর্শকদের সামনে ফুটিয়ে তুলেছেন রামচন্দ্রের চরিত্র। সবশেষে রাজা দশরথের ভূমিকায় অরুণ গোবিল আলাদা মাত্রা যোগ করেছেন। সব মিলিয়ে প্রথম ভাগের সাফল্যের সিঁড়ি বেয়েই দ্বিতীয় ভাগের অপেক্ষায় সিনেপ্রেমীরা।
আরও খবর
২০২৮ সালে মুক্তির সময় রণবীর বনাম যশের লড়াইয়ের পাশাপাশি লক্ষণের বিরুদ্ধে মেঘনাদের চমকপ্রদ দৃশ্য এখন থেকেই সিনেপ্রেমীদের মনে চরম উন্মাদনা জাগিয়েছে। এখন দেখার, কোথায় গিয়ে অবশেষে শেষ হয় ‘রামায়ণ’-এর বক্স অফিস ব্যবসার দৌড়।


