Robert Pattinson
ব্যাটম্যানের পর এবার ০০৭! ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি হলেন রবার্ট প্যাটিনসন, নতুন জেমস বন্ডকে ঘিরে সিনেমাপ্রেমীদের উন্মাদনা!

ব্যাটম্যানের পর এবার ০০৭! ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি হলেন রবার্ট প্যাটিনসন, নতুন জেমস বন্ডকে ঘিরে সিনেমাপ্রেমীদের উন্মাদনা!

Bengal Liberty : দীর্ঘ অপেক্ষার অবসান! কে হবেন পরবর্তী জেমস বন্ড? গত কয়েক বছর ধরেই হলিউডের পাশাপাশি গোটা বিশ্বের সিনেমাপ্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছিল এই একটাই প্রশ্ন। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নতুন জেমস বন্ডের নাম ঘোষণা করল অ্যামাজন এমজিএম স্টুডিওস। ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনকেই আগামী ছবিতে ০০৭-এর আইকনিক চরিত্রে দেখা যাবে।

প্রসঙ্গত, এর আগে দীর্ঘদিন ধরে জেমস বন্ডের চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেগ। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘নো টাইম টু ডাই’ ছবির মাধ্যমে এই জনপ্রিয় চরিত্রকে বিদায় জানিয়েছিলেন তিনি। এরপর থেকেই পরবর্তী বন্ড অভিনেতাকে নিয়ে শুরু হয়েছিল জোর জল্পনা। সেই দৌড়ে একাধিক অভিনেতার নাম উঠে এলেও শেষ পর্যন্ত বাজিমাত করলেন রবার্ট প্যাটিনসন।

উল্লেখ্য, ‘দ্য ব্যাটম্যান’, ‘টোয়াইলাইট’ এবং ‘হ্যারি পটার’-এর মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করে ইতিমধ্যেই বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন প্যাটিনসন। এবার তাঁর কাঁধেই উঠল জেমস বন্ডের মতো ঐতিহাসিক চরিত্রের দায়িত্ব। অর্থাৎ ব্যাটম্যানের পর এবার গুপ্তচর ০০৭-এর ভূমিকায় দেখা যাবে তাঁকে।

সব মিলিয়ে ড্যানিয়েল ক্রেগের অধ্যায় শেষ করে এবার রবার্ট প্যাটিনসনের হাত ধরে নতুন যুগে পা রাখতে চলেছে জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজি। এখন দেখার, ০০৭-এর পরিচিত অ্যাকশন, রহস্য এবং রোমাঞ্চের দুনিয়ায় কতটা নতুনত্ব নিয়ে আসতে পারেন এই ব্রিটিশ অভিনেতা।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।