Bengal Liberty: সত্তর, আশির দশকে সিনে দুনিয়ায় রীতিমতো রাজ করেছেন বলিউড অভিনেতা জীতেন্দ্র। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্ষিয়ান এই বলিউড অভিনেতা দাবি করেছেন, তাঁর থেকেও তাঁর ছেলে তুষার খুবই বড় মাপের অভিনেতা। সেলুলয়েডের পর্দায় নিজের এই উত্থানের লাক ফ্যাক্টরকেই জুড়ে দিয়েছেন বলিউডের এই ডান্সিং স্টার।
প্রায় চার দশক ধরে বলিউডে একের পর হিট সিনেমা উপহার দিয়েছেন জীতেন্দ্র। বেশিরভাগ সিনেমাতেই মুখ্য চরিত্র হিরোর ভূমিকায় পাওয়া গিয়েছে তাঁকে। কিন্তু তুষার কাপুরের ক্ষেত্রে আলাদা। সিনে দুনিয়ায় একাধিক সিনেমায় তাঁকে সাপোর্টিং চরিত্রে বা পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে জীতেন্দ্র অভিমত, নিজের ছেলে বলে বলছি না। তুষার তাঁর থেকেও অনেক বড় মাপের অভিনেতা। ডেডিকেশন তাঁর মধ্যে অনেকটাই বেশি। ছেলেকে নিয়ে তাঁকে খুব একটা বেশি চিন্তাই করতে হয়নি, বরং মেয়ে একতাকে নিয়ে তাঁর চিন্তা ছিল বেশি। একতা কী করবে, সেটাই ছিল তাঁর কাছে বড় চিন্তার বিষয়। উল্লেখ্য, বর্তমানে তুষার জীতেন্দ্রর কনস্ট্রাকশন ব্যবসার সঙ্গে যুক্ত।
এই প্রসঙ্গে নিজের ক্যারিয়ার নিয়েও অকপট স্বীকারোক্তি জীতেন্দ্রর। তাঁর মতে, শান্তারামজী তাঁর পাশে না থাকলে তিনি হিরো হিসাবে স্বীকৃতি পেতেন না। এর পিছনে লাক খুব বড় কাজ করেছে।


