ভিয়েতনামে খাবারের দোকানে বিস্ফোরণ
ভিয়েতনামে খাবারের দোকানে বিস্ফোরণ

ভিয়েতনামে খাবারের দোকানে বিস্ফোরণ, ঝলসে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে আরও বহু

ভিয়েতনাম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতায় গোটা দোকানটি একেবারে দুমড়ে-মুচড়ে গেছে। ভস্মীভূত হয়েছে ভিতরে থাকা প্রায় সব মালপত্র। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। হানোই শহরের প্রাণকেন্দ্রে দোকানটি রয়েছে ভিড়ঠাসা দোং দা স্ট্রিটে। এদিন সকাল ৮টা নাগাদ ক্রেতা-বিক্রেতাদের ভিড়ের মধ্যেই আচমকা এই বিস্ফোরণ ঘটে। রাস্তার ২০ মিটারেরও বেশি অংশ জুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ১৫ মিটার ব্যাসার্ধের মধ্যে প্রায় ১০টি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে রান্নার গ্যাস লিক করে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে।

বিস্ফোরণের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি বেঙ্গল লিবার্টি ডিজিটাল)। যা দেখে আতঙ্কিত নেটিজেনরা। শুরুতে স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপের নিচ থেকে মৃত ও আহতদের উদ্ধার করেন। এরপর ঘটনাস্থলে পৌছায় পুলিশ ও দমকল। আহতদের জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Bengal Liberty