Atletico Madrid Vs Vikings
Atletico Madrid Vs Vikings

চ্যাম্পিয়ন্স লিগে জয়ের সরণিতে অ্যাটলেটিকো মাদ্রিদ! ভাইকিংকে ২-০ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় সিমিওনের দলের!

Bengal Liberty : চ্যাম্পিয়ন্স লিগে জয়ের মুখ দেখল অ্যাটলেটিকো মাদ্রিদ। বুধবার রাতে নিজেদের ঘরের মাঠে ভাইকিং এফকে-র বিরুদ্ধে ২-০ গোলে জয় তুলে নিল দিয়েগো সিমিওনের দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে চাপে রাখে স্প্যানিশ ক্লাবটি। প্রথমার্ধেই জোড়া গোল করে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেয় অ্যাটলেটিকো।

ম্যাচের ১৯ মিনিটেই প্রথম গোল করে দলকে এগিয়ে দেন আলেকজান্ডার সরলথ। আলেহান্দ্রো গ্রিমালডোর পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে জালে বল জড়িয়ে দেন তিনি। প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ফের আঘাত হানে অ্যাটলেটিকো। ম্যাচের ২৪ মিনিটে ফ্রি-কিক থেকে দুরন্ত গোল করে ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান আলভারেজ। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করে কার্যত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় সিমিওনের দল।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ তৈরি করলেও আর গোলের মুখ খুলতে পারেনি অ্যাটলেটিকো। অন্যদিকে ম্যাচে ফেরার চেষ্টা চালালেও অ্যাটলেটিকোর জমাট রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় ভাইকিং। ম্যাচের শেষদিকে ৯০ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভাইকিংয়ের হেনরিক ফালচেনার। ফলে দশজনের দলে পরিণত হয় নরওয়ের ক্লাবটি। শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। এই জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে যাওয়ার লড়াইয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট সংগ্রহ করল সিমিওনের দল।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।