Weather Update
Bengal Liberty Desk, ২৩ ডিসেম্বর, কলকাতা: ডিসেম্বরের শেষ সপ্তাহে এসে অবশেষে স্বমহিমায় কামব্যাক শীতের। সমতল থেকে পাহাড়- সর্বত্রই এখন উত্তুরে হাওয়ার দাপট। বিশেষত দক্ষিণবঙ্গের হাওড়া সহ পার্শ্ববর্তী জেলায় তাপমাত্রার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে (West Bengal weather forecast)।
কেমন থাকবে আবহাওয়া? (West Bengal weather forecast)
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। বজায় থাকবে কুয়াশার দাপট। সকালের দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বিশেষ করে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে, যা যান চলাচলে প্রভাব ফেলতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বড়দিনেও এই শীতের আমেজ বজায় থাকবে। আকাশ পরিষ্কার থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
দক্ষিণের আবহাওয়া (West Bengal weather forecast)
কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং মেদিনীপুরে শীতের দাপট বাড়বে। পশ্চিমাঞ্চলের জেলাগুলি যেমন পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে সর্বনিম্ন তাপমাত্রা ৮-৯ ডিগ্রির ঘরে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ, মঙ্গলবার ভোরের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় বেশ কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। দিনভর গড় তাপমাত্রা ১৬.৭ ডিগ্রির কাছাকাছি থাকায় কনকনে ঠান্ডার আমেজ বজায় থাকবে (West Bengal weather forecast)।
উত্তরের আবহাওয়া (West Bengal weather forecast)
দার্জিলিং ও কালিম্পং সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বজায় থাকবে কুয়াশার দাপট। পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা না থাকলেও সমতলে কনকনে ঠান্ডা অনুভূত হবে। ভোররাত ও সকালের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকতে পারে। বিশেষ করে জাতীয় সড়কগুলিতে যাতায়াতের ক্ষেত্রে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

