Bengal Liberty : মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনও অব্যাহত সংঘাত। মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পরেও ইরানকে উদ্দেশ্য করে আক্রমণ শানাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে আবারও ভারত, চীন-সহ ১৫টি রাষ্ট্রের উপর নতুন করে শুল্ক চাপানোর সিদ্ধান্তে ইতিমধ্যেই শিলমোহর পড়ে গিয়েছে। এই চূড়ান্ত টানাপোড়েনের মধ্যেই থ্যাঙ্কসগিভিং অনুষ্ঠানে এসে ফের একবার ইরানের উদ্দেশে বিস্ফোরক মন্তব্য করলেন ট্রাম্প।
এই সময়ে মার্কিন মুলুকের বিভিন্ন জায়গায় চলছে থ্যাঙ্কসগিভিং উইকএন্ড। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ-খুশি ভাগ করে নিতে সবাই একসঙ্গে চুটিয়ে আনন্দে সামিল। আট থেকে আশি, মার্কিন মুলুকে চলছে খাওয়াদাওয়া। তবে উৎসবের আবহের মধ্যেই আমেরিকার কয়েকটি রাজ্যে দেখা দিয়েছে প্রাকৃতিক দুর্যোগ।
এমন পরিস্থিতিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প একটুখানি খুশির মুহূর্ত ভাগ করে নিতে সকলে মরিয়া হয়ে উঠেছেন। তবে এরই সঙ্গে আমেরিকার কয়েকটি রাজ্যে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে। এরকমই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে মার্কিন মুলুক। তা সত্ত্বেও ইরান-ভীতিতে ভুগছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি একটি থ্যাঙ্কসগিভিং অনুষ্ঠানে গিয়ে ট্রাম্পের দাবি, “খুব শীঘ্রই ইউরোপের বিভিন্ন দেশে ইরানের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়বে। তখন সবার নিরাপত্তার দায়িত্ব কে নেবে? ইরানকে এই মুহূর্তে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা উচিত।”
আরও খবর
এই মন্তব্যের পরেই ট্রাম্পের বিরুদ্ধে উঠছে সমালোচনার ঝড়। অধিকাংশ সাধারণ নাগরিকের প্রশ্ন, “একদিকে থ্যাঙ্কসগিভিং, তার মধ্যে আমেরিকায় দুর্যোগ। এরকম পরিস্থিতির মধ্যে কী করে একজন দায়িত্বশীল নাগরিক এই ধরনের মন্তব্য করতে পারেন? তাঁর উচিত সবার পাশে থাকা, সবাইকে সহযোগিতা করা। তা না করে উনি কী করতে চাইছেন?” তবে সমালোচনার মুখেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প। আগামী দিনে কি আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত আরও বাড়বে? সত্যিই কি ইউরোপে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে ইরান? নাকি তেহরানের উপর কূটনৈতিক চাপ বাড়াতেই ট্রাম্পের এমন মন্তব্য? সব মিলিয়ে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।


