Israel Political Turmoil
Israel Political Turmoil

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে পিছিয়ে পড়তেই নয়া চাল নেতানিয়াহুর! অন্যদিকে ইসরালে ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি!

Bengal Liberty : এক মাস অতিক্রান্ত হলেও এখনও অবধি ঠিক হল না আগামী দিনে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কুরসিতে কাকে দেখা যাবে? ইসরায়েলের সাধারণ নির্বাচনের পরেই প্রাক্তন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি পুরোপুরি ধরাশায়ী। ১২০টি আসনের মধ্যে মাত্র ২৮টিতে জয়ী হয়েছে তৎকালীন শাসক দল। অন্যদিকে যাবতীয় বিতর্কের অবসান ঘটিয়ে ১২০টি আসনের মধ্যে আইজেনকোটের বিরোধী জোট ৬৫টি আসন পেয়ে সরকার গঠনের জন্য একেবারে তৈরি। কিন্তু এখানেই শুরু হয়েছে বিড়ম্বনা। প্রধানমন্ত্রী হওয়ার জন্য একাধিকবার বিরোধী দলনেতা আইজেনকোটের সঙ্গে বৈঠক করেও যখন যখন কোনো ইতিবাচক সাড়া মেলেনি তখন নয়া চাল চালছেন নেতানিয়াহু।

সূত্রের খবর অনুযায়ী, তিনি আইজেনকোটকে প্রস্তাব দিলেন একটি ‘রোটেশনাল’ সরকার গঠনের। পালা করে তাঁরা দু’জনই প্রধানমন্ত্রিত্ব সামলাবেন, এমনটাই চাইছেন নেতানিয়াহু। এবং সেক্ষেত্রে প্রথমে আইজেনকোটকেই প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে তাঁর আপত্তি নেই বলেও জানিয়েছেন। ‘দ্য টাইমস অফ ইসরায়েল’-এর প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। সেই সঙ্গেই এও জানানো হয়েছে, নেতানিয়াহুর কার্যালয়ের কর্মকর্তাদের মধ্যেই এই প্রস্তাব নিয়ে মতভেদ রয়েছে।

এর পাশাপাশি আইজেনকোটের তরফ আইজেনকোটের তরফ থেকেও ২৮ দিনের মধ্যে সরকার গঠনের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। প্রথমে আইজেনকোটকে প্রস্তাব দেওয়া হলেও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে রাজি ছিলেন না তিনি। যদিও পরবর্তী সময়ে দুই প্রতিদ্বন্দ্বী একে অপরের সঙ্গে বৈঠক করেছেন। যখন নেতারা নিজেদের স্বার্থের কথা চিন্তা করে বৈঠক করছেন, তখন অন্যদিকে ইসরায়েলজুড়ে চলছে গণবিক্ষোভ। কে হবেন প্রধানমন্ত্রী? কোন দিকে মোড় নেবে পরিস্থিতি? আদৌ কি ইসরায়েলে শান্তি ফিরবে? নাকি ক্রমশ জটিল হবে পরিস্থিতি? চূড়ান্ত রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই ঝুলছে আগামী প্রজন্মের ভবিষ্যৎ, এমনটাই মত সংশ্লিষ্ট মহলের।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।