Bengal Liberty : আগামী ১ ডিসেম্বর থেকে রাজ্যের স্কুল শিক্ষা দফতর অভিযোগ জানানোর জন্য দুটি নতুন পোর্টাল চালু করবে। শুক্রবার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এই পোর্টালের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের বিভিন্ন সমস্যা বা অসুবিধার কথা সরাসরি স্কুল শিক্ষা দফতরকে জানাতে পারবে। শুভেন্দু আরও বলেন, অভিভাবকরা যদি অতিরিক্ত আর্থিক বোঝা বা ফি বৃদ্ধির সমস্যার সম্মুখীন হন, তবে তারা এই পোর্টালের মাধ্যমে দফতরকে তা জানাতে পারবেন।
অভিযোগকারী অভিভাবকদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এছাড়াও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বেসরকারি স্কুলগুলোর বৃহত্তর সমস্যাগুলো খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করা হবে এবং সেই কমিটি আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষামন্ত্রীর কাছে তাদের রিপোর্ট জমা দেবে। যেসব স্কুল ইতিমধ্যেই অতিরিক্ত ফি নিয়েছে, তাদের সেই অতিরিক্ত অর্থ পরবর্তী সেমিস্টার বা ভর্তির খরচের সঙ্গে সমন্বয় করতে হবে অথবা ফেরত দিতে হবে বলেও তিনি উল্লেখ করেছেন।


