Bengal Liberty : শেষ না দেখা পর্যন্ত রণে ভঙ্গ দিতে নারাজ গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা সদ্য প্রাক্তন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রতীক কার হাতে থাকবে, সেই নিয়ে শুনানিতে যোগ দিতে এসেছিলেন ঋতব্রত। সেখানেই ফের প্রধান বিরোধী দলনেতার মর্যাদা ফিরে পেতে আত্মবিশ্বাসী সুর শোনা গেল উলুবেড়িয়া পূর্বের বিধায়কের গলায়।
এদিন কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আপাতত প্রধান বিরোধী দলের মর্যাদা খুইয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
নির্বাচন কমিশনের শুনানিতে অংশ নেওয়ার পর ঋতব্রত বন্দোপাধ্যায় বলেন, ‘৩ জুন তো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ছিল। কিন্তু ২২ জুন আমরা স্পেশাল সেশন করি। অরূপ রায় চেয়ারম্যান হয়। ডিসপিউড রেইস হয়। শোভনদেব চট্টোপাধ্যায় যে মামলাটি করেছেন তা ৩ জুনেত রেসপেকট্রেকটিভে। স্পিকার যা বলবেন, তাই আমরা মেনে চলব।’ একইসঙ্গে মমতা তৃণমূলকে চ্যালেঞ্জ জানিয়ে ঋতব্রত জানিয়ে দেন, শেষ পর্যন্ত জয় তাঁদেরই হবে ও তাঁদের হাতেই বেশিসংখ্যক বিধায়ক রয়েছেন। সেইসঙ্গে ঋতব্রত বুঝিয়ে দেন, গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক রাজনৈতিক দলের মর্যাদা রয়েছে। তাই আগামীদিনে তাঁদের জয়ের রাস্তা প্রশস্থ হবে বলে স্পষ্ট জানিয়ে দেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।


